ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি জলিলকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৪:৩২
পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার সময় আব্দুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।

হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে অভিযোগ দাখিল করেন। মামলায় ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ৫ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

শাপলা চত্বরের এই মামলায় আব্দুল জলিল মণ্ডল ছাড়াও বর্তমানে আরও পাঁচজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন— সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচির ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনাকে ‘গণহত্যা’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

আমার বার্তা/এমই

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ভোট গণনায় কারচুপির অভিযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনী নথি ইসিকে

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।  সোমবার (৩০ মার্চ)

সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র: আরেক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

দেশকে অস্থিতিশীল করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণকে সামাজিক নয়, ব্যক্তি আন্দোলনে রূপ দিতে চাই: সড়কমন্ত্রী

জবিতে ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত, সংস্কার নিয়ে ক্ষোভ

নতুন জোট স্প্রিং রেভোলিউশন অ্যালায়েন্স ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনা

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

যুদ্ধের এক মাসে শাহজালাল থেকে ৯০০ ফ্লাইট বাতিল

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা