ই-পেপার বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মন্ডল

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৫:১২
সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। ছবি : সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। আজ তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সহিংসতার ঘটনায় এই মামলা করা হয়। ওই সময় আবদুল জলিল মণ্ডল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।

গত ৩০ মার্চ রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ৩১ মার্চ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় গত বছরের ৫ মে আবদুল জলিল মণ্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। তিনি মামলার দ্বিতীয় আসামি।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমার বার্তা/এমই

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ হবে না: হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে সারা দেশে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত করার তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর