ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নারী-শিশু মামলা নিয়ে বিশেষায়িত বেঞ্চের কার্যক্রম শুরু

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১২:৫২

অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমনের মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত বেঞ্চ কার্যক্রম শুরু করেছেন। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে রোববার (১৪ জুন) এ কার্যক্রম শুরু হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

কোর্ট থেকে বেরিয়ে তিনি জানান, এ সংক্রান্ত ডেথ রেফারেন্স তথা মৃত্যুদণ্ডের মামলাগুলো শুনানির জন্য প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেছেন। সেটির আজ ছিল প্রথম কার্যদিবস।

কার্যদিবসের শুরুতে আজকে এই কোর্টে ২০টি মামলা আছে। তার মধ্যে ২০ নম্বর হলো মাগুরার আছিয়া হত্যা মামলা। আদালতে বলেছি রাষ্ট্রের অবস্থান হচ্ছে প্রত্যেক মামলায় শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল অফিস প্রস্তুত। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো মামলায় মুলতবি গ্রহণ করা হবে না।

আছিয়ার মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনবেন কিনা এ বিষয়ে আদালত বলেন, প্রথম যে মামলাগুলো আছে সেগুলো ২০১৯ সালের মামলা। সে মামলার আসামিগুলো দীর্ঘদিন মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান করছেন। আমি বলেছি অবশ্যই। তারপরও যদি কোনো সুযোগ থাকে আছিয়ার মামলাটা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা যায় না।

এই বেঞ্চে রোববারের তালিকায় নারী শিশুবিষয়ক ২০টি মামলা কার্যতালিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা এবং ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলা।

এর আগে অ্যাটর্নি জেনারেল ও আইনজীবীদের আবেদনে ১০ জুন আলাদা বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। এই বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতনবিষয়ক মামলাগুলোর শুনানি হবে। এই বেঞ্চ গঠনের পর অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা মামলার শুনানিতে বিশেষ টিম গঠন করেছেন। যার নেতৃত্বে রয়েছেন স্বয়ং অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, বিরতিহীনভাবে তারা এ মামলার শুনানি করবেন। যাতে মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তি হয়।

আমার বার্তা /জেএইচ

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা নিজের

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ, দ্রুত নিষ্পত্তি চায় রাষ্ট্রপক্ষ

ঢাকার পল্লবীতে আট বছরের রামিসা আক্তার ধর্ষণ ও হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির

এবার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আর এস ফাহিম

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ