ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নানাবিধ পদক্ষেপ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে তাকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

নির্বাচনের সময় দেশে কেমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সে সম্পর্কে সরাসরি জানার সুযোগকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও ক্রিস্টেনসেন আলোচনা করেছেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এর আগে প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাপ্রধানসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। গত ১০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একযোগে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ‘একদিনে দুই ভোট’ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়ন প্রক্রিয়া শেষ এখন প্রার্থীরা প্রচারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিজেদের নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন তারা, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে, জুলাই সনদ কার্যকরের জন্য গণভোটে ‘হ্যাঁ’-র রায় পেতে প্রচার চালাচ্ছে সরকার।

আমার বার্তা/জেইচ

নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ

আসন্ন নির্বাচনে দেশের ৯০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহী। ভোটারদের এই ব্যাপক

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন শফিকুর রহমান

নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নারীদের পেছনে রেখে দেশ এগোতে পারে না: তারেক রহমান

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

নির্বাচনে ভোট দিতে চান ৯০ শতাংশ ভোটার: সিআরএফের জরিপ

মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ: সংঘাত নাকি দীর্ঘমেয়াদী অস্থিরতা?

ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি: মাহদী আমিন

জুলাই সনদ, ক্ষমতার দ্বন্দ্ব এবং বাংলাদেশের হারানো বিশ্বাস

রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না: জামায়াতের উদ্দেশে ফখরুল

দেশে আর কোনো জমিদারি চলবে না, দেশ হবে জনগণের: জামায়াত আমির

জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ চলবে: তারেক রহমান

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি