ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে। এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে সত্যিকার অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সাংবাদিকরা দ্বিধাবিভক্ত, রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে এটা ঠিক না।গণমাধ্যমের ভূমিকা থাকবে নিরপেক্ষ, আপনাদের কাছে নিরপেক্ষ ভূমিকা আশা করি। গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা আছে, মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই দায়িত্ববোধ রাখতে হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা দেখতে পেয়েছি বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার কারণে গণতন্ত্র হোঁচট খেয়েছে। যেদেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে সে দেশের গণতন্ত্র অনেক শক্তিশালী হয়, গণমাধ্যমের লক্ষ্য হতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া। স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের যে অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।

আমার বার্তা/জেইচ

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

গুপ্তদের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই জালেমদের

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

বরিশালে জনসভা মঞ্চে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি জনসভায় অংশ নিতে দীর্ঘ ২০ বছর

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে ভবিষ্যৎ শাসনব্যবস্থার কাঠামো

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের ৯০ শতাংশের বেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক, চালক আহত

দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন শেভেনিং-কমনওয়েলথ স্কলাররা: সারাহ কুক

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির