ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সৌদির তত্ত্বাবধানে ঢেলে সাজানোর প্রস্তাব

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১০:৪৬

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে অর্জিত দক্ষতার স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি অধিবেশনের সাইডলাইনে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজ সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহানও বৈঠ‌কে অংশগ্রহণ করেন।

বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলও-তে সৌদি আরবের বিরুদ্ধে আনীত কতিপয় মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রবাসী কল্যাণমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সৌদি রাজ পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মন্ত্রী সম্প্রতি মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই সংকটকালে সৌদিতে বসবাসরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদির উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে সৌদি সরকারের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে অর্জিত দক্ষতাকে স্বীকৃতি প্রদানের জন্য সৌদি সরকারকে অনুরোধ জানান।

এক্ষেত্রে বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদির তত্ত্বাবধানে ঢেলে সাজানোর জন্য এবং অভিবাসনপ্রত্যাশী কর্মীদের আরবি ভাষা প্রশিক্ষণের জন্য অনুরোধ করেন। এতে সৌদি আরবের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যোগ্যতার স্বীকৃতি দিতে সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশ ও সৌদি আরব শ্রম ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী ব‌লে‌ছেন, যুদ্ধের এক মাস যেতে না যেতেই মার্কিন

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সড়ক

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ

হরমুজ প্রণালি দি‌য়ে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজ পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে উঠলো ইরাক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পেল বাংলাদেশের ৬ জাহাজ

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান: বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আলটিমেটাম

কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু হাসপাতালে, ১৯ শিশুর হাম সন্দেহ

ম্যাক্সওয়েলকে বাদ দিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা অস্ট্রেলিয়ার

রাশিয়ায় সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত