ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

অপতথ্যের বিস্তার রোধ ও ফ্যাক্ট চেকিংয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেছেন তিনি।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ সহযোগিতা চান।

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের ক্ষেত্রে একটি কার্যকর রোডম্যাপ প্রণয়নে ইউনেস্কোর সহযোগিতাও চান তিনি। এ ক্ষেত্রে সংস্থাটির জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গণমাধ্যম খাতের বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে ইউনেস্কোর প্রতিনিধি বাংলাদেশে সংস্থাটির চলমান কার্যক্রম, বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালা এবং ভুলতথ্য ও অপতথ্য প্রতিরোধে ইউনেস্কোর উদ্যোগ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে অপপ্রচারের বিস্তার রোধে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদারে ইউনেস্কো কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালিত হচ্ছে।

ইউনেস্কোর প্রতিনিধি এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সমাজ ও রাষ্ট্রে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করতে হলে

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে

উর্দু ভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন

স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে সরকারের একগুচ্ছ মহাপরিকল্পনা

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্য বহুমুখীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ বিমানমন্ত্রীর

বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নারিতা ফ্লাইট চালুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে

স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে সরকারের একগুচ্ছ মহাপরিকল্পনা

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ বিমানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা: বিসিআই সভাপতি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষ, ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী

২০ বদলি, নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ