ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আসছে নতুন পাসপোর্ট

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১০:১৫

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধটি। একই সঙ্গে ই-পাসপোর্টের পাতা থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন স্থাপনার ছবি ও জলছাপ বাদ দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিসহ নতুন কিছু ছবি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের নৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত পুনর্বহাল করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বহাল করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তৎকালীন সিদ্ধান্তটি কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর করা সম্ভব হয়নি। গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধরনের পাসপোর্টে এটি শতভাগ কার্যকর করার চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি প্রিন্ট করা হবে। তবে এতে পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়নের (রিনিউ) সময় নাগরিকেরা স্বয়ংক্রিয়ভাবে এই নতুন সংস্করণের পাসপোর্ট পেয়ে যাবেন।

উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট পরিষেবা চালুর সময় হঠাৎ করেই পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়। তৎকালীন সরকারের এই সিদ্ধান্তের পর দেশজুড়ে সমালোচনা তৈরি হয়েছিল।

জলছাপ থেকে বাদ যাচ্ছে যা কিছু

চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে পাসপোর্টের ভেতরের পৃষ্ঠার জলছাপ (Watermark) আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সরকারের আমলে যুক্ত করা নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতীকী স্থাপনাগুলো নতুন পাসপোর্ট থেকে বাদ দেওয়া হচ্ছে।

বাদ পড়া ছবিগুলোর মধ্যে রয়েছে- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, নৌকার ছবি, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধ।

নতুন পাসপোর্টে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থান ও জাতীয় ঐতিহ্য

নতুন সংস্করণের ই-পাসপোর্টে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক স্মৃতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে বুক পেতে দাঁড়িয়ে থাকার সেই অবিস্মরণীয় ছবিটি স্থান পাচ্ছে পাসপোর্টের জলছাপে।

এছাড়া বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে নতুন করে যুক্ত করা হচ্ছে- ঐতিহাসিক বঙ্গভবন, জিআই পণ্য জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নৌকা ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকত, মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, ঢাকার আহসান মঞ্জিল, কুমিল্লার শালবন বিহার, বান্দরবানের নীলগিরি, রাজশাহীর আমবাগান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানাম নগরীর ছবি।

তবে আগের সংস্করণ থেকে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, দোয়েল পাখি, কেন্দ্রীয় শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’ অপরিবর্তিত থাকছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, পাসপোর্টের ভেতরের কিছু জলছাপ পরিবর্তন ও নতুন ছবি যুক্ত করার কাজ প্রক্রিয়াধীন। দ্রুতই এ বিষয়ে সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে এবং এরপরই আনুষ্ঠানিকভাবে নতুন পাসপোর্ট মুদ্রণ শুরু হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং জলছাপের এই পরিবর্তন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিচয়ের প্রতীকী পুনর্বিন্যাসের একটি বড় অংশ। - তথ্যসূত্র : প্রথম আলো

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

ফসল উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে খাল খননের কোনো বিকল্প নেই বলে মত দিয়েছেন

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত

নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, নতুন সরকার জাতীয় উন্নয়নের একদম

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

তিন দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে স্কোয়াড ঘোষণা সালাহ’র মিসরের

আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন, জমা দিতে হবে পাসপোর্ট

আন্তর্জাতিক চা দিবস: চা শ্রমিকের জীবনটাও যেন ২৬ ইঞ্চির চা গাছের মতোই

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের চোখে ‘মানবতার প্রতি গভীর দায়িত্ব’

সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক: তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভির

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আসছে নতুন পাসপোর্ট

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

রামপুরায় দিয়ামনি-ই কমিউনিকেশনের ৩দিন ব্যাপী উদ্যোক্তা স্টল ফ্রি মেলা সম্পন্ন