ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

আমার বার্তা অনলাইন:
২১ মে ২০২৬, ১০:২৭

যুক্তরাজ্যের ভবিষ্যৎ রাজা প্রিন্স উইলিয়ামের সামনে ইউরোপা লিগের সম্রাট হিসেবে নিজের আসনটা আরেকবার পাকাপোক্ত করলেন উনাই এমেরি। জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে উয়েফা ইউরোপা লিগের নতুন চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। সবমিলিয়ে ৩০ বছর পর কোনো বড় ট্রফি এবং ইউরোপীয় প্রতিযোগিতায় দীর্ঘ ৪৪ বছরের শিরোপাখরা কাটানোর ঐতিহাসিক রাতে ইংলিশ ক্লাবটির হয়ে গ্যালারিতে বুনো উল্লাসে মেতে ওঠেন প্রিন্স উইলিয়ামও।

বুধবার (২০ মে) দিবাগত রাতে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ওয়াটকিন্স-মার্টিনেজদের অ্যাস্টন ভিলা। ম্যাচের ৪১ মিনিটে ইয়োরি টিলেমান্সের দুর্দান্ত ভলিতে ডেডলক ভাঙে ইংলিশ ক্লাবটি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। বিরতির পর ৫৭ মিনিটে মর্গান রজার্স ফ্রেইবুর্গের জালে শেষ পেরেকটি ঠুকে দিয়ে ভিলার বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন।

গত সপ্তাহেই ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল ভিলা। লিগের সেই আত্মবিশ্বাস ইউরোপের মঞ্চেও ধরে রাখল তারা। শিরোপা জয়ের মাধ্যমে মৌসুমের শেষটা দারুণভাবে রাঙাল এমেরির দল।

স্প্যানিশ এই মাস্টারমাইন্ড কোচ হিসেবে ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠে পাঁচবারই সফল হলেন। কেবল ২০১৮-১৯ মৌসুমে আর্সেনালের ডাগআউটে থেকে একবার রানার্সআপ হয়েছিলেন তিনি। ভিলা ছাড়া স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে তিনটি এবং ভিয়ারিয়ালের হয়ে একবার এই শিরোপা জিতেছেন এমেরি।

পছন্দের ক্লাব অ্যাস্টন ভিলার খেলা দেখতে এর আগেও সরাসরি মাঠে উপস্থিত থাকতে দেখা গেছে প্রিন্স উইলিয়ামকে। তবে এবারই প্রথম তিনি ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে প্রিয় ক্লাবের শিরোপা জয়ের ঐতিহাসিক সাক্ষী হলেন। এর আগে সর্বোচ্চ সাফল্য হিসেবে ভিলাকে ১৯৯৬ সালের লিগ কাপ জিততে দেখেছিলেন তিনি।

গ্যালারিতে প্রিয় দলের জয়ে দু’হাত উঁচিয়ে নাচার পাশাপাশি গলা ফাটিয়ে উল্লাস করতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রিন্স উইলিয়াম লিখেছেন, ‘বিস্ময়কর এক রাত! এই ক্লাবের সঙ্গে যুক্ত খেলোয়াড়, টিম স্টাফসহ সবাইকে অনেক অভিনন্দন।’

অ্যাস্টন ভিলা এর আগে সর্বশেষ ১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জিতেছিল। তবে ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের সর্বশেষ সাফল্য ছিল ১৯৮১-৮২ মৌসুমে, যখন তারা তৎকালীন ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) ঘরে তুলেছিল। দীর্ঘ ৪৪ বছর পর উনাই এমেরির হাত ধরে আবারও ইউরোপের আকাশে উড়ল ভিলার বিজয় কেতন।

বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে স্কোয়াড ঘোষণা সালাহ’র মিসরের

আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মিসর। মোহামেদ সালাহ’র নেতৃত্বে ফিফার মেগা

পাকিস্তানে জেতার পর দেশের মাটিতেও জয়, বাংলাদেশের ‘ইতিহাস পূর্ণ হলো’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে উন্নতি হয়েছে সেটা আলাদা করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সবশেষ

অস্ট্রেলিয়া সিরিজেও ধারাবাহিকতা বজায় রাখার চ্যালেঞ্জ নিচ্ছেন শান্ত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ দল। তবে এমন জয়ের পরেও টেস্ট অধিনায়ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ইতিহাস হলো। ঘরের মাঠে প্রথমবারের মতো তাদের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এই জয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশসেবা ও সমুদ্রজয়ের প্রত্যয়ে নৌবাহিনীতে শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার

তিন দফা কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

বার্সেলোনা যুব দলের ফুটবলারকে নিয়ে স্কোয়াড ঘোষণা সালাহ’র মিসরের

আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন, জমা দিতে হবে পাসপোর্ট

আন্তর্জাতিক চা দিবস: চা শ্রমিকের জীবনটাও যেন ২৬ ইঞ্চির চা গাছের মতোই

দেশে ফসল উৎপাদন বাড়াতে হলে: খননে জোরদার হতে হবে

রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ

নতুন সরকার জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্বাস্থ্যকে স্থান দিয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঝিনাইদহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর চলাচল শুরু

আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ট্রেনে ফিরতি যাত্রা : আজ বিক্রি হবে ৩১ মে’র টিকিট

শান্তিরক্ষা কার্যক্রম বাংলাদেশের চোখে ‘মানবতার প্রতি গভীর দায়িত্ব’

সুমুদ ফ্লোটিলা কর্মীদের আটক: তীব্র সমালোচনার মুখে ইসরায়েলি মন্ত্রী গভির

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ক্ষুব্ধ নেতানিয়াহু, চটলেন ট্রাম্পের ওপর

প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আসছে নতুন পাসপোর্ট

২১ মে ঘটে যাওয়া নানান ঘটনা