ই-পেপার রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

আমার বার্তা অনলাইন:
১১ জুলাই ২০২৬, ১৯:০১

এখন থেকে দেশের সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ জুলাই) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা যায়।

ইসি জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করার নিয়ম ছিল। নতুন সংশোধনীতে এই সময় বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিন আগে কেন্দ্র চূড়ান্ত করার বিধান ছিল। সব স্থানীয় সরকার নির্বাচনে অভিন্ন নিয়ম বজায় রাখতেই জেলা ও উপজেলা পরিষদেও এই পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ বা বুথ রাখার নিয়ম যুক্ত করা হয়েছে।

অক্টোবরের শুরুতেই ভোট শুরুর পরিকল্পনা

আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ভোট উৎসব শুরু করার পরিকল্পনা করছে ইসি।

এরইমধ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাসের কাজ দ্রুত সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে কমিশন। একইসঙ্গে কোন প্রতিষ্ঠানের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল, সেই তথ্যও জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) ছাড়া দেশের অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠানই প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে।

আমার বার্তা/এমই

বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আমিন

দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজরদারি করছেন

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে দেশে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত

ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা হিসেবে নয়, বরং নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা,

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত

ঢাবিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বন্যা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর উদ্যোগ তুলে ধরলেন মাহ্দী আমিন

কড়াইলে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

টানা বর্ষণে কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন

ক্রীড়াঙ্গনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

চ্যাটজিপিটি যেন রিসার্চ পেপার লেখার ‘কপি মেশিন’ না হয়: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ মিলল সমুদ্রতীরে

ভোটের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের সব ভোটকেন্দ্র

রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে: ভূমিমন্ত্রী

চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

মাদকাসক্তদের নিজ অর্থায়নে চিকিৎসার ঘোষণা রুহুল আমিন খানের

মোবাইল ফোনের দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদার

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বাবার দাফনের পর প্রথমবার মুখ খুললেন মোজতবা

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

বন্যার তিনদিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে দুর্গত মানুষ

সড়ক নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে: ডিএনসিসি প্রশাসক