ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সারাদেশে ধাপে ধাপে 'ফ্যামিলি কার্ড' বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ

আমার বার্তা অনলাইন:
২০ জুলাই ২০২৬, ১৫:৩০
আপডেট  : ২০ জুলাই ২০২৬, ১৫:৩২
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

পর্যায়ক্রমে সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

উপকারভোগীদের বিষয়ে সরকারপ্রধান বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভাণ্ডার (ডাটাবেজ) গড়ে তুলতে হবে।

এ ছাড়া তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন তিনি।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

২০২৭ সালের হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ১৩ হাজার টাকা

২০২৭ সালের হজের জন্য বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বৈশ্বিক পেট্রোলিয়াম সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত

মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

সরকার গঠনের পাঁচ মাস পর যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, রুখে দিল বিজিবি

জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীর সড়ক নির্মাণ পরিকল্পনায় সিডিএর বিকল্প প্রস্তাব

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনল নেটফ্লিক্স

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

সাফ- ২০২৬ চ্যাম্পিয়শিপের আয়োজক বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

এক বছরে সাড়ে চার মিলিয়ন মামলা কমিয়ে দুই মিলিয়নে আনার আশা আইনমন্ত্রীর

ভারী বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী পাঁচদিনের আবহাওয়া

হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় ৫ লাখ ১৩ হাজার টাকা

দেশের বাজারে ফের বাড়ল সোনা ও রুপার দাম, আজ ভরি কত?

আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, জোরদার আলোচনা চান কার্নি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

সৌদি আরবের ওপর সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি করল ইয়েমেনি হুথি গোষ্ঠী

রাবি শিক্ষার্থীকে মারধর: রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার

গাজীপুরের আদালত থেকে পালানো সেই সম্রাট ময়মনসিংহে গ্রেপ্তার