ই-পেপার মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিকট শব্দের হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা, আইন প্রয়োগের হুঁশিয়ারি বিআরটিএর

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১০:৫৯

অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ কিংবা রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের মোটরযান ছাড়া অন্য কোনো যানবাহনে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন বা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট কিংবা ভীতিকর শব্দের হর্ন স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ধরনের অননুমোদিত হর্ন শুধু শব্দদূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করে না, বরং চালকদের বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

সংস্থাটি আরও জানায়, সম্প্রতি কিছু মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করতে দেখা যাচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে এসব হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন কিংবা ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিআরটিএ আরও বলেছে, নির্দেশনা অমান্য করে অননুমোদিত হর্ন ব্যবহার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় ‘বাংলাদেশের পাটখাতের কৌশলগত অর্থনৈতিক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম কমিশন বৈঠক শেষে স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের আইনগত পরিবর্তনের

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, ঋণ খেলাপিদের অযোগ্য ঘোষণার সুপারিশ

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

তথ্য অধিকার আইন বাস্তবায়নে কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ

কসবা সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, বন বিভাগের উপস্থিতিতে অবমুক্ত

বেনজীরের বিষয় দুদকের কাছে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

এমপি গাজী নজরুলের ঘটনায় ‘তথ্য-উপাত্ত’ নিয়ে ব্যবস্থা নেবে জামায়াত

প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে: প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

জিয়া হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে: মহাসচিব

এবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ

শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক