ই-পেপার রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৬, ১২:৪৫

মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান (ইভি), সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার বিষয়েও আলোচনা এগিয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে কর্মী নেওয়া শুরু হতে পারে এবং ছয় মাসের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার কথা রয়েছে।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশি নিবন্ধিত শ্রমিক প্রায় আট লাখ। এর বাইরে কিছু অনিবন্ধিত শ্রমিক রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।

বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া প্রায় দুই লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে প্রায় ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই নেওয়ার কথা রয়েছে। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেখছে।

মালয়েশিয়ার কাছ থেকে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের প্রযুক্তিগত সহায়তা নেওয়ার কথাও জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হলেও সেখানকার কার্পেটিং করা রাস্তা তুলনামূলকভাবে টেকসই। কার্পেটিংয়ের সঙ্গে রাবার ব্যবহারের কারণে বর্ষায় রাস্তা সহজে নষ্ট হয় না। ২০০৫ সালে বগুড়া সদরে পরীক্ষামূলকভাবে প্রায় দুই কিলোমিটার সড়কে মালয়েশিয়ার এ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সেই সড়ক এখনো ভালো আছে।

মীর শাহে আলম বলেন, ভবিষ্যতে গ্রামীণ সড়ক নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণে পর্যায়ক্রমে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া।

ইভি, সৌরবিদ্যুৎ ও হালাল খাদ্যে বিনিয়োগে আগ্রহী জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশে বৈদ্যুতিক যান, সৌর প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী। সব মিলিয়ে প্রায় ২ বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তুতি চলছে। খুব দ্রুত এসব বিনিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের সঙ্গে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের কবলে স্কুলশিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় মামলার মোটরসাইকেল-সহ

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম,

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাদ্রের রোদে ত্বক কালোসহ নানা ক্ষতি, জেনে নিন সহজ কিছু প্রতিকার

গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

লালদিয়া টার্মিনাল চট্টগ্রামকে আঞ্চলিক লজিস্টিকস হাব করবে: আমির খসরু

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: বাইকসহ ছিনতাইকারী আটক

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরো উচ্চতায় নিতে চায় সরকার: মঈন খান

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন: চ্যালেঞ্জ করে রিট

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন সালাহউদ্দিন আহমদ

২০২৮ শিক্ষাবর্ষ থেকে শিক্ষাক্রমকে নতুন করে সাজানো হচ্ছে: মাহদী আমিন

সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১টি ট্রলিং জাল জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চলতি বছরেই ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান