ই-পেপার বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

পিডিবিতে পদোন্নতি ও চাকরি প্রবিধান নিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী পদে পদোন্নতি এবং প্রস্তাবিত পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছেন ডিপ্লোমা প্রকৌশলীরা। এ বিষয়ে ন্যায়সংগত ও বৈষম্যহীন চাকরি প্রবিধানমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরিফুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়নের বিরোধী নই। তবে প্রস্তাবিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি প্রবিধানমালা-২০২৬, নিয়োগ ও পদোন্নতি তফসিল-২০২৬ এবং প্রস্তাবিত জনবল কাঠামোয় ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। ২০২৫ সালের ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত বোর্ডের সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে পূর্ণাঙ্গ প্রবিধানমালা চূড়ান্ত হওয়ার আগেই চলতি বছরের ৩০ এপ্রিল ওই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

ডিপ্রকৌস সদস্য সচিব বলেন, সংগঠনের উত্থাপিত নীতিগত, আইনগত ও প্রশাসনিক বিষয়গুলোর সন্তোষজনক নিষ্পত্তি ছাড়াই জনবল নিয়োগ ও পদোন্নতি তফসিলসহ প্রস্তাবিত চাকরি প্রবিধানমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সহকারী প্রকৌশলী (এএই) ও উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) পদের মোট সংখ্যার বিপরীতে উপ-সহকারী প্রকৌশলীদের জন্য এক-তৃতীয়াংশ বা ৩৩ দশমিক ৩৩ শতাংশ পদোন্নতির নীতি পুনর্বহালের দাবি জানিয়েছে।

তিনি বলেন, ১৯৮৪ সালের এনাম কমিটির সুপারিশ অনুযায়ী সহকারী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলী পদকে পুনরায় সমতুল্য হিসেবে বিবেচনা করে অভিন্ন জ্যেষ্ঠতা তালিকা চালু করতে হবে। পাশাপাশি ১৯৯৬ সালের বোর্ড সভার সিদ্ধান্তের মাধ্যমে এসডিই পদকে পৃথক পদোন্নতিযোগ্য ধাপ হিসেবে বিবেচনার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত সার্ভিস রুলস-২০২৬ পুনর্বিবেচনা করে সার্ভিস রুল-১৯৮২-এর ক্লজ-২৪ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি নিয়োগ ও পদোন্নতি তফসিলের আইনগত ভিত্তি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন এবং সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রবিধানমালা চূড়ান্ত করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ডিপ্লোমা প্রকৌশলী সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ পর্যালোচনা কমিটি গঠন করতে হবে।

মাহমুদুল হাসান বলেন, আমরা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালার বিরোধী নই, আমরা একটি বৈষম্যহীন, আইনসম্মত, ন্যায়সংগত ও টেকসই পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা চাই। দাবিগুলো যথাযথভাবে বিবেচনা না করা হলে পর্যায়ক্রমে শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি, প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী আইনি প্রতিকারের বিষয়টিও বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) যুগ্ম আহ্বায়ক মো. এখলাস উদ্দিন আহমেদ, যুগ্ম সদস্য সচিব মো. জমীর উদ্দিন প্রমুখ।

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

মহান মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তির দাবি

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, দীর্ঘদিন কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি ও ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের বিদ্যুতের চাহিদা সৌরবিদ্যুৎ থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে জাতীয়

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

ঢাকা-১০ আসনের আসন সমঝোতা না হওয়া এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

তাওহীদ হৃদয়ের ৩৫০: সংকটের বাংলাদেশে সাহসের নতুন গল্প

ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি

৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশি মন্ত্রীর ২ লাখ শ্রমিকের দাবি সরকারি অবস্থান নয় – ফাহমি ফাদজিল

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

মক্কা চুক্তিকে হুমকি মনে করে না ইরান, প্রস্তাব পেলে বিবেচনা : রাষ্ট্রদূত

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

পর্তুগিজ ক্লাবে গেলেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের