ই-পেপার বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

পর্তুগিজ ক্লাবে গেলেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০

ম্যানচেস্টার সিটির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করে ক্লাবটির হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন ক্লাউদিও এচেভেরি। খেলবেন কী করে, এই সময়ে জার্মানি ও স্পেনের ক্লাবে ধারে খেলেছেন তিনি। এবার তার ঠিকানা হলো পর্তুগালে। এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডারকে ধারে দলে টেনেছে বেনফিকা।

ক্লাবটির সঙ্গে ধারে চুক্তি সম্পন্ন করতে লিসবনে পা রেখেছেন এচেভেরি। ম্যানসিটি সতীর্থ রুবেন দিয়াস ও বার্নার্দো সিলভার কাছ থেকে সুপরামর্শ পেয়ে তাদের সাবেক ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। এ বোলা-র প্রতিবেদন অনুযায়ী, অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপে চমক দেখানো এই তরুণকে একেবারে কিনে নেওয়ার পথও খোলা রেখেছে পর্তুগিজ কোচ।

এর আগে বেয়ার লেভারকুসেন ও জিরোনা এফসির সঙ্গে স্বল্প মেয়াদে খেলেছেন এচেভেরি। ২০২৪ সালের জানুয়ারিতে ম্যানসিটির সঙ্গে চুক্তি হয় তার। তিন ক্লাবেই শুরুর একাদশে নিয়মিত জায়গা হয়নি এচেভেরির। ধারণা করা হচ্ছে, বেনফিকায় মার্কো সিলভার ট্যাকটিক্যাল সেটআপে গুরুত্বপূর্ণ সংযুক্তি হতে যাচ্ছেন তিনি। ১০ নম্বর জার্সিতেই দেখা যাবে তাকে।

এই তরুণ মিডফিল্ডার ২০২৩ সালের অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে নিজেকে তুলে ধরেন বিশ্বের কাছে। ওই আসরে পাঁচ গোল ও তিন অ্যাসিস্টে যৌথ শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। ওই বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ায় বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে স্মরণীয় হ্যাটট্রিক করে খ্যাতি কুড়ান। আগের তিন ক্লাবে বেঞ্চ গরম করা এচেভেরি এবার নিয়মিত শুরুর একাদশে থাকার প্রত্যাশা করতেই পারেন।

ইংল্যান্ড থেকে বহিষ্কারের খবরকে ভুয়া মনে করেছিলেন পাকিস্তান তারকা

ভয়াবহ সংকটের মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট, যা তাদের মানদণ্ডেও নজিরবিহীন। ইংল্যান্ডে টানা দুটি টেস্ট হারের

হ্যাটট্রিক জয়ের পর রিয়ালকে সতর্ক করলেন মরিনিয়ো

লা লিগার নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের শুরুটা হয়েছে দুর্দান্ত।। সবশেষ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

দারুণ ফর্মে আছেন বাংলাদেশি বংশোদ্ভুত ‍মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে ১৪ বছর বয়সে আমেরিকান

হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

তাওহীদ হৃদয়ের ৩৫০: সংকটের বাংলাদেশে সাহসের নতুন গল্প

ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি

৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশি মন্ত্রীর ২ লাখ শ্রমিকের দাবি সরকারি অবস্থান নয় – ফাহমি ফাদজিল

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

মক্কা চুক্তিকে হুমকি মনে করে না ইরান, প্রস্তাব পেলে বিবেচনা : রাষ্ট্রদূত

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

পর্তুগিজ ক্লাবে গেলেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার