ই-পেপার বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৪

জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’র খসড়ায় পাঁচ জায়গায় পরিবর্তন এনেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যাচাই-বাছাই শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাসের সুপারিশ করেছে কমিটি।

বুধবার (২ আগস্ট) জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, কমিশন কর্তৃক তদন্তকালে কোনো আমলযোগ্য অপরাধের ঘটনা দেখতে পেলে এবং ওই ঘটনায় থানায় কোনো মামলা থাকলে আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে কমিশন। কমিশন চাইলে যেকোনো ঘটনার তদন্তও করতে পারবে। সেই তদন্ত প্রতিবেদন আদালতে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ইউনিট (এনপিএম) প্রতিষ্ঠা করা হবে। এই এনপিএম তার ইচ্ছেমতো যেকোনো স্থানে, বিশেষ করে আটককেন্দ্র, হাজতখানা ও সেইফ হোম পরিদর্শন করতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতির প্রয়োজন হবে না। খসড়া বিলে পূর্বানুমতির বিধান থাকায় তা নিয়ে সমালোচনা উঠেছিল।

এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটি কমিশন নিয়োগের ক্ষেত্রে একজন নারী ও একজন নৃগোষ্ঠীর প্রতিনিধিকে রাখা বাধ্যতামূলক করার সুপারিশ করেছে।

এর আগে, গত ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ডেপুটি স্পিকার কমিটিকে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন।

গত ৩০ আগস্ট সংসদীয় কমিটির বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই করা হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় সংশোধনসহ বিলটি সংসদে পাসের সুপারিশ করা হয়। সে অনুযায়ী আজ সুপারিশটি সংসদে উপস্থাপন করা হবে।

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে নতুন আইনি কাঠামো তৈরির উদ্দেশ্যে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ আনা হয়েছে। সরকারের বক্তব্য, নতুন আইনের মাধ্যমে কমিশনকে আরও কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকারের কাঠামো শক্তিশালী করা হবে।

সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী পাঁচ জায়গায় সংশোধনসহ বিলটি আজ সংসদে উপস্থাপন করা হলে এসব পরিবর্তনের বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপর বিলটি পাসের জন্য সংসদে বিবেচনায় আসবে।

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

মহান মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও পাঠ্যপুস্তকে তার জীবনী অন্তর্ভুক্তির দাবি

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

সরকারি দায়িত্ব পালনে অনিয়ম, দীর্ঘদিন কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিতি ও ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের বিদ্যুতের চাহিদা সৌরবিদ্যুৎ থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে জাতীয়

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

ঢাকা-১০ আসনের আসন সমঝোতা না হওয়া এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

তাওহীদ হৃদয়ের ৩৫০: সংকটের বাংলাদেশে সাহসের নতুন গল্প

ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি

৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশি মন্ত্রীর ২ লাখ শ্রমিকের দাবি সরকারি অবস্থান নয় – ফাহমি ফাদজিল

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

মক্কা চুক্তিকে হুমকি মনে করে না ইরান, প্রস্তাব পেলে বিবেচনা : রাষ্ট্রদূত

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

পর্তুগিজ ক্লাবে গেলেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের