ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯

বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মন্থর প্রবৃদ্ধি, ঋণের উচ্চ ব্যয় এবং বাণিজ্যিক সংরক্ষণবাদের মতো চ্যালেঞ্জের সময়ে সঠিক ও তথ্যনির্ভর নীতি নির্ধারণই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউআইইউর ইকোনমিক্স বিভাগের সহযোগিতায় এবং জুনিয়র ইকোনমিস্টস ফোরামের (জেইএফ) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত সমাধান এবং তথ্যের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়ে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেক সময় সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২২৪টি দল ‘ইকনথন ২০২৬’-এ নিবন্ধন করেছে। কুইজ, কেস সলভিং এবং পলিসি মেকিংয়ের মতো কঠিন ধাপ পেরিয়ে যারা চূড়ান্ত পর্বে পৌঁছেছে, তাদের প্রশংসা করেন তিনি।

বর্তমান বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার ওপর চাপ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

তিনি বলেন, জনগণের করের প্রতিটি টাকার স্বচ্ছতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। দক্ষতা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। তবে সততা ও মানবিকতা ছাড়া সেই দক্ষতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে না।

তিনি বলেন, অর্থনীতি শুধু পরীক্ষায় পাস করার বিষয় নয়। অর্থনীতিকে গভীরভাবে অনুধাবন করতে হবে এবং দেশের সেবায় নীতি ও সততার সঙ্গে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে. এম. এ. শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। সমাপনী পর্বে প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন জাতীয় বেতনকাঠামো (পে-স্কেল) অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ (পে ফিক্সেশন) কার্যক্রম সোমবার (৫ অক্টোবর)

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

বাংলাদেশ সৌদি আরবে ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান মদিনার মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি কেন্দ্রে

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার,

বিশ্ব প্রাণী দিবস আজ

বিশ্ব প্রাণী দিবস বিশ্বের সমুদয় প্রাণীকূলের অধিকার এবং কল্যাণের জন্য পালন করা একটি আন্তৰ্জাতিক দিবস,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

সোমালিয়ায় ইসরায়েলি উপস্থিতি মেনে নেওয়া হবে না: প্রেসিডেন্ট হাসান

দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর

রেডিও-রাডার বিচ্ছিন্ন, মাঝ আকাশে নিখোঁজ যুক্তরাষ্ট্রের বিমান

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

এলপিজি-সয়াবিনের কৃত্রিম সংকট, সরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরে ৬৭ ভরি সোনা জব্দ, আটক ৭ জন

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

রাষ্ট্রের ব্যস্ত সকাল: এক হাতে হিসাবের খাতা, অন্য হাতে বই

‘লেখালেখিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কনটেন্ট পরিহার করতে হবে’

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা