ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৫ নভেম্বর ২০২৬, ১২:৪০
আপডেট  : ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর এক দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।’

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু এবং ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ হ্রাসে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও তিনি আলোকপাত করেন।

উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেন। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও নিরাপদ পানীয় জলের সংকট ক্রমেই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠছে।

এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে তিনি ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু অর্থায়ন, উন্নত প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা কামনা করেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি প্যারিস চুক্তি এবং জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত পরিমাণগত লক্ষ্য বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্য অর্জিত হয়েছে এবং ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সালের প্রস্তাবিত বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সংক্রান্ত কার্যক্রমের জন্য ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা বজায় রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ইইউ প্রতিনিধি জানান, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নে পরিচালিত একটি পরামর্শ সহায়তা কার্যক্রমের আওতায় নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ। এ কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প প্রণয়ন ও প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন এবং রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে সহযোগিতা প্রদান করছে। বাংলাদেশের উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবের বিষয়ে ব্রাসেলসে সংশ্লিষ্ট সহকর্মীদের অবহিত করা হবে। একই সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউ গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে।

এ ছাড়া আলোচিত বিষয়গুলোর অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে উভয় পক্ষ সম্মত হয়।

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

পোশাক কারখানায় কর্মরত একজন ৪র্থ গ্রেডের শ্রমিক (হেলপার, থ্রেড কাটার, লাইন সহকারী) কতো টাকা মজুরি

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

দৈনিক রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন পত্রিকাটির অনলাইন সম্পাদক মোঃ আবু

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায় হেফাজত

গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

সড়ক হোক নিরাপদ-মৃত্যুর নয়

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

সশস্ত্র বাহিনী দিবস আজ: মুক্তিযুদ্ধের গৌরব, আত্মত্যাগ ও স্বাধীনতার অমর ইতিহাস

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে  ৭০ সালা স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

এমপি আবুল হাসানের আমন্ত্রণে কানাইঘাটে যাচ্ছেন স্পিকার

‘চোখের বদলে চোখ নীতিতে সৌদির সব বন্দর আমাদের বৈধ লক্ষ্যবস্ত’

দায় স্বীকার করলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ৭ ক্রিকেটার-কর্মকর্তা

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’