ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

মানুষের কণ্ঠরোধে ‘গুপ্ত গোষ্ঠীর’ ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪
ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ছবি: সংগৃহীত

দেশের মানুষের অর্জিত স্বাধীনতা এবং নাগরিকের মৌলিক অধিকার অর্থাৎ কথা বলার স্বাধীনতার বিরুদ্ধে একটি চিহ্নিত মহল নতুন করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা যারা করছে, তাদের আসল চেহারা আজ দেশবাসীর কাছে উন্মোচিত। জনগণই এখন এই ষড়যন্ত্রকারীদের নাম দিয়েছে ‘গুপ্ত গোষ্ঠী’। এই তথাকথিত গুপ্ত চক্রটি কেবল রাজনৈতিকভাবে নয়, সামাজিকভাবেও বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীর প্রধান দেশের খেটে খাওয়া ও শ্রমজীবী মা-বোনদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করেছেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, যাদের অন্তরে সাধারণ মানুষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ নেই, যারা দেশের নারী শক্তিকে অপমান করতে দ্বিধা করে না, তাদের কাছ থেকে জনকল্যাণমূলক কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, এই গোষ্ঠীর পূর্বসূরিরাই ১৯৭১ সালে দেশের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছিল।

নির্বাচনী মাঠের পরিস্থিতি তুলে ধরে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ভোটারদের বিশেষ করে মা-বোনদের ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহ করে অনৈতিকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছে।

তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচনের আগেই এমন অস্বচ্ছ ও বিতর্কিত পথে পা বাড়িয়েছে, তারা ক্ষমতায় গিয়ে কীভাবে দেশের সুশাসন নিশ্চিত করবে?

তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটারদের ভয় দেখিয়ে বা প্রলোভন দিয়ে জনগণের রায় পরিবর্তনের দিন শেষ হয়ে গেছে। কোনো অগণতান্ত্রিক শক্তি যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সেজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন।

ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তারেক রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারে, তবে স্থানীয় মানুষের প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের স্বার্থে ফরিদপুরকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক বিভাগে রূপান্তর করা হবে। জনগণের অংশগ্রহণমূলক একটি সরকারই পারে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে।

বক্তৃতার শেষে তিনি ফরিদপুরবাসীকে ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইয়ে শরিক হওয়ার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটটি ভাগে

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামায়াতে

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখচ্ছি, যারা নতুন জালেম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ কোটি টাকা আত্মসাৎ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

শিল্পকলা একাডেমি আইনের কিছু সংশোধন করে গেজেট প্রকাশ

মানুষের কণ্ঠরোধে ‘গুপ্ত গোষ্ঠীর’ ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার

নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

পিরোজপুরে জামায়াত আমীরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন, ৩ আসনে প্রার্থী ঘোষণা

১২ ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন: জামায়াত আমির

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা