ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

আমার বার্তা অনলাইন
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তাকিম মিয়া (১৪)। সে উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত কিশোর কোনও গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার।

নিহতের মা শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের সড়ক দিয়ে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তার স্বামী প্রবাসে থাকেন এবং তারা কোনও গ্রুপের সঙ্গে সম্পৃক্ত না।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিমল বরণ ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই মোস্তাকিমের মৃত্যু হয়। তার শরীরের বাঁ পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে৷

আমার বার্তা/জেইচ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক, চালক আহত

ময়মনসিংহের ত্রিশালে রেললাইনে উঠে পড়া একটি ট্রাককে ধাক্কা দিয়েছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন। এতে ছিটকে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই জালেমদের দল বলছে তারা সৎ শাসন করবে: তারেক রহমান

২০ বছর পর বরিশালে জনসভা মঞ্চে তারেক রহমান

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের কলে সাড়া না দেওয়ার আহ্বান

সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি

নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্বারোপ সেনাপ্রধানের

আওয়ামী লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় ছিটকে গেল ট্রাক, চালক আহত

দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন শেভেনিং-কমনওয়েলথ স্কলাররা: সারাহ কুক

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির