ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করছে, গালাগাল করছে এবং দেশের বাইরে গিয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে—তবু তাদের কেউ গুম হননি, বিরোধীদের এমন স্বাধীনতাই গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাঁকে সম্মেলনে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেখানে যাননি বলে দাবি করেন রিজভী।

শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মক্কা নগরীতে যেকোনো

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

জনকল্যাণমূলক ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির চর্চায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বর্তমানে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নিষিদ্ধ

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার

চানখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আফগানদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

কেরানীগঞ্জে কিশোর গ্যাং লিডারকে কুপিয়ে ও গুলি করে হত্যা

জার্মানিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলসহ ৮ দেশের সামরিক কর্মকর্তাদের গোপন বৈঠক

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ