ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

যুক্তরাজ্যের পার্লামেন্টে স্বাধীনতা দিবস উদযাপন

আমার বার্তা অনলাইন:
২৫ মার্চ ২০২৬, ১৭:৫৪

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের জুবিলি রুমে বাংলাদেশের স্বাধীনতা দিবস, ঈদ পুনর্মিলনী ও দোলযাত্রা উদযাপিত হয়েছে। কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান, শ্যাডো মন্ত্রী, এমপি ও ব্রিটিশ-বাংলাদেশি সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি লন্ডনের পার্লামেন্ট ভবনের জুবিলি রুমে আয়োজিত এই অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক এমপি বাংলাদেশের স্বাধীনতা দিবস ও উৎসবগুলোকে কেন্দ্র করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কো-চেয়ার মেহফুজ আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন চেয়ার আনজান্নেরা হক।

অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান কেভিন হলিনরেক ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বেশি সংখ্যক ব্রিটিশ-বাংলাদেশিকে কনজারভেটিভ পার্টিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

ঈদ উপলক্ষে মুসলিম সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শ্যাডো ডেভেলপমেন্ট মিনিস্টার ওয়েন্ডি মর্টন এমপি, শ্যাডো হাউজিং অ্যান্ড কমিউনিটিজ মিনিস্টার ডেভিড সিমন্ডস এমপি, ডেইম হ্যারিয়েট বাল্ডউইন এমপি, জ্যাক র‍্যাঙ্কিন এমপি এবং অনুষ্ঠানের হোস্ট বব ব্ল্যাকম্যান এমপি।

বক্তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ব্রিটেন একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। তাঁরা বাংলাদেশের অগ্রগতি এবং যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় ব্রিটেন ভবিষ্যতেও পাশে থাকবে এবং কনজারভেটিভ পার্টি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– কমিউনিটি নেতা ও কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, কাউন্সিলর সেলিম চৌধুরী, আব্দুস সামাদ, ডেপুটি চেয়ার সুজিত সেন, ভাইস চেয়ারম্যান আব্দুস হামিদ, শামসুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুহানা আহমেদ, কোষাধ্যক্ষ হুসেইন রহিম, সাবিকুন নাহার, কাউন্সিলর নাজ ইসলাম, কাউন্সিলর আব্দুল মুবিন, ডাক্তার জস আহমেদ, রব হাশেম, জম জম রশীদ, ইসলাম উদ্দিন ও গিয়াস উদ্দিন প্রমুখ।

আমার বার্তা/এমই

ডেনমার্কে জাতীয় নির্বাচন: ফের জোট সরকার গঠনের পথে সোশ্যাল ডেমোক্র্যাটরা

ডেনমার্কের জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মঙ্গলবার অনুষ্ঠিত এই

নেপালে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালন

নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযথ ভাব গাম্ভীর্যের সঙ্গে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায় করতে হবে। খোলা মাঠ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড