ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

যমুনা অয়েলে ব্যাপক রদবদল, বদলী হয়েও চেম্বার দখলে রেখেছে ক্ষমতাধর মাসুদুল ইসলাম

মোস্তফা সারোয়ার:
২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৪
আপডেট  : ২৭ এপ্রিল ২০২৬, ১৬:৫৫
যমুনা অয়েলে রদবদল: বদলি হয়েও চেম্বার দখলে মাসুদুল, সক্রিয় সিন্ডিকেট

" যমুনা অয়েলে একক আধিপাত্য : পাচঁ পদে মাসুদুল ইসলাম, নতুন এমডি চাপে "শিরোনামে দৈনিক আমার বার্তায় ১৯ এপ্রিল অনলাইন ভার্সন এবং ২০ এপ্রিল প্রিন্টিংয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে বের হয়ে এসেছে যমুনা অয়েলের সুপার পাওয়ার মাসুদুল ইসলামের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিশদ খতিয়ান। এরপরই নড়েচড়ে বসে বিপিসি । এরই মধ্যে মাসুদুল ইসলামের বিরুদ্ধে কোন তদন্ত কমিটি না করেই যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুফ হোসেন ভুইয়া নামে মাত্র একটা বদলীর আদেশ দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। ২৩ এপ্রিল যমুনা অয়েলের উচ্চ পদস্থ চার কর্মকর্তাকে বদলীর আদেশ দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক৷ এদের তালিকায় আছে আলোচিত সেই ক্ষমতাধর মাসুদুল ইসলামও। শুধু মহাব্যবস্থাপক মার্কেটিং পদ থেকে তাকে প্রত্যাহার করা হয়৷ অবশ্য এই পদ থেকে প্রত্যাহারের ফলে তিনি বিটুমিন সরবরাহ এবং অর্থ বিনিয়োগ কমিটির আহবায়ক পদটিও হারিয়েছেন, কারন এই দুটো পদই জিএম মার্কেটিংয়ের বিভাগে অর্ন্তভুক্ত। অর্থ্যাৎ মার্কেটিং বিভাগ থেকে প্রত্যাহারের সাথে সাথে এক সাথে তিনটি পদ হারায় ক্ষমতাধর মাসুদুল ইসলাম। তবে তিনি জিএম এইচ আর এবং কোম্পানি সচিব দুটো পদে এখনো বহাল তবিয়তে। যদিও যমুনা অয়েলের কর্মকর্তা, কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি তুলে আসছে তাকে কোম্পানি সচিব পদ থেকে প্রত্যাহারের জন্য । এছাড়া যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ইউনুছুর রহমান তাকে কোম্পানী সচিব থেকে প্রত্যাহারের জন্য সুপারিশও করেছিলেন, কিন্তু কোন ফল হয়নি।

এদিকে মজার বিষয় হলো "নতুন এমডি চাপের মুখে" শিরোনামে আমার বার্তায় প্রকাশিত সেই অনুসন্ধানী প্রতিবেদন আবারও প্রমানিত হলো। জিএম মার্কেটিং থেকেও মাসুদুল ইসলামকে ছড়িয়ে দেয়া হয়েছে তা সপ্তাহ খানিক হতে চলছে, কিন্তু তিনি এখনো মার্কেটিং বিভাগের চেম্বার ছাড়েনি । এমনকি এখনো তিনি রয়ে গেছেন চেম্বার বন্টনের দায়িত্বেও। যেকারনে বদলী হওয়ার পরেও আগের মতো তিনটি চেম্বারই দখলে রেখেছেন। নতুন পদ উন্নতি প্রাপ্ত হাসান ইমাম মহাব্যবস্থাপক বিপণন পদের দায়িত্ব বুজে নিলেও মাসুদুল ইসলামের কাছ থেকে মার্কেটিং বিভাগের চেম্বার বুজে নিতে পারেনি। এদিকে বদলীর আদেশ দিয়েই চুপচাপ বসে আছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। নতুন দায়িত্ব প্রাপ্ত মার্কেটিং বিভাগের জিএমকে চেম্বারও বুজে দেয়ার নুন্যতম আগ্রহ দেখা যাচ্ছেনা ব্যবস্থাপনা পরিচালকের। এমনকি চেম্বার ছেড়ে দেয়ার কোন তাগাদাও দিচ্ছেনা মাসুদুল ইসলামকে।

যমুনা অয়েলের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা দাবি করছে মার্কেটিং বিভাগের সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও জিএম (এইচআর) মাসুদুল ইসলাম বর্তমানে ভিটামিন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া বিটুমিন সংক্রান্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট কমিটির উপর তার প্রভাব ও নিয়ন্ত্রণ বিদ্যমান রয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ও দায়িত্ব বণ্টনের স্বচ্ছতা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে।

সক্রিয় মাসুদুল ইসলাম সিন্ডিকেট

নামে মাত্র একটি পদ থেকে মাসুদুল ইসলামকে প্রত্যাহার করা হলেও তার ক্ষমতার নুন্যতম ভাটা পড়েনি প্রতিষ্ঠানটিতে। গেল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটিকর্পোরেশনের সাবেক মেয়র ও নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসিরের বড় ভাই সাইফুদ্দিনকে নিয়ে হাজির হয় এমডির চেম্বারে। সুপারিশ করেন মাসুদুল ইসলামের অন্যতম সহযোগী চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতা ও যমুনা অয়েল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজম নাসিরের অত্যান্ত সহোচর মুহাম্মদ এয়াকুবের চাকরি ফেরতের। উল্লেখ্য যে এই সিবিএ নেতা বর্তমানে চাকরি থেকে সাময়িক বরখাস্ত। যেখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামিলীগ নেতা কর্মীরা পুলিশ আতংকে আত্মগোপনে, সেখানে যমুনা অয়েলে মাসুদুল ইসলাম মহরা দেয় আওয়ামিলীগের শীর্ষ নেতার সহোদরকে নিয়ে ।

এদিকে জিএম মার্কেটিং থেকে তাকে বদলী করা হলেও তার নিয়ন্ত্রিত সিন্ডিকেট সদস্যেদের বিরুদ্ধে কোন এক অদৃশ্য শক্তির ইশারায় ব্যবস্থা নেয়া হচেছনা। প্রতিষ্ঠানটিতে জুড়ে এখনো সক্রিয় মাসুদুল ইসলামের সকল সিন্ডিকেট সদস্যরা। এদের একজন মোঃ মাকসুদুর রহমান এজিএম টার্মিনাল (অতিরিক্ত দায়িত্ব) বিগত সময় চাকরী করেছে হিসাব শাখায় কিন্তু বছর খানিক আগে তাকে দায়িত্ব দেয়া হয় এজিএম টার্মিনাল পদে ( অতিরিক্ত দায়িত্ব) ৷ অপারেশন বিভাগে কাজ করার নুন্যতম অভিজ্ঞতা নেই,কিন্তু সেই মাকছুদুর রহমানকে ১১ নবেম্বর ২০২৫ তারিখে এজিএম টার্মিনাল পদে চলতি দায়িত্বে পদায়ন করে মানব সম্পদ বিভাগের জিএম এই মো : মাসুদুল ইসলাম৷ সিন্ডিকেট তালিকায় আরো আছে দৌলতপুর ডিপোর সিবিএ নেতা দেলোয়ার হোসেন বিশ্বাস, বাঘাবাড়ি ডিপোর ইনচার্জ আবুল ফজল মো: সাদেকিন, এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুল আলম। কোন নিয়মনীতি ছাড়াই বাঘাবাড়ির এই দুই কর্মকর্তা একই ডিপোতে পাঁচ বছর ধরে চাকরি করছে। পাশাপাশি এই দুই কর্মকর্তার বিরুদ্ধে গত বছর স্থানীয় পেট্রোল পাম্প মালিকেরা জালানি সচিব বরাবর লিখিত অভিযোগও করেছে , কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় সেই অভিযোগ ফাইলবন্দী অবস্থায় পরে আছে। সিন্ডিকেটে আরও আছে পার্বতীপুর ডিপো থেকে সদ্য বদলীকৃত আইয়ুব আলী ( সিবিএ নেতা এয়াকুবের সহোদর) , ভৈরব ডিপোর ডেপুটি ম্যানেজার মতিয়ার রহমান , ধীমান কান্তি দাস মানেজার ( ফাইনান্স) ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়া ডেপুটি ম্যানেজার (এডমিন) এমডির দপ্তর প্রধান কার্যালয়।

মাসুদুল ইসলাম সিন্ডিকেটের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া ধীমান কান্তি দাস ও হোসেন মোহাম্মদ ইয়াহিয়া নামক যমুনা অয়েলের এই দুই কর্মকর্তা । প্রথম জন ২০০৭ সালে একাউন্টস অফিসার হিসাবে প্রধান কার্যালয়ে যোগদান করে। বর্তমানে ম্যানেজার ( ফাইনান্স)। দ্বিতীয় জনের চাকরিতে যোগদান ২০১১ সালে। দীর্ঘ চাকরি জীবনে এদের কোনো বদলী নাই৷ যদিও ২০২৪ সালের ২৪ নভেম্বর বিপিসির সমন্বিত সভায় সিদ্ধান্ত হয়েছে তাদের অধীনস্থ কোম্পানি সমুহে ৩ বছরের অধিক কর্মরত, ওদেরকে বদলী করতে। কিন্তু এই দুজনের বেলায় কিছুই হয়নি৷ বরং হোসেন মোহাম্মদ ইয়াহিয়া দেখভালের দায়িত্ব পালন করছে এমডির গোপনীয় সহকারে হিসাবে৷ এমডির দপ্তরে যেকোনো অভিযোগ গেলে তার হাত দিয়েই যেতে হয়৷

জিএম এইচ আরের আরেক সহযোগী শেখ জাহিদ আহমেদ (এজিএম, ডিবি)। ফতুল্লা ডিপোতে জ্বালানি সংক্রান্ত অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট থাকার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করে ভিন্ন পদে বদলি করা হয়েছে , যা পক্ষপাতমূলক সিদ্ধান্তের ইঙ্গিত বহন করে।

মোহাম্মদ রাশেদুল ইসলাম (ম্যানেজার, ডিএস, শ্রীমঙ্গল ডিপো) — প্রমোশন সংক্রান্ত প্রক্রিয়ায় প্রচলিত নিয়ম-নীতি যথাযথভাবে অনুসরণ না করে তার নাম বোর্ডে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মাসুদুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে বোর্ড পর্যায়ে আপত্তি উত্থাপিত হওয়ায় তার প্রমোশন বাতিল করা হয়, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

ডেপুটি ম্যানেজার (ডিএস) পদে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তাকে ঝালকাঠি ডিপো থেকে ফতুল্লা ডিপোতে বদলির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে মাসুদুল ইসলামের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে যা ব্যাপক আলোচিত হচ্ছে। এরকম অসংখ্য অভিযোগের পাহাড় মাসুদুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু বরাবরই বহাল তবিয়তে থেকে একের পর এক অনিয়ম তিনি করেই যাচ্ছেন।

আমার বার্তা/এমই

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে যতসব অভিযোগ

সরকারের প্রচলিত নিয়ম নীতি ভংগ করে ক্ষমতার অপব্যবহার ও এখতিয়ার বহির্ভুত কাজ করার অভিযোগ উঠেছে

বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ!

শেখ হাসিনা সরকারের পতন হলেও, পতন হয়নি আওয়ামী দোসর  সমর্থকদের অনেকের। দেশের প্রতিটি সরকারী দপ্তরে

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

রাজধানীর মিরপুর-১ নম্বর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও

যমুনা অয়েলে একক আধিপত্য: পাঁচ পদে মাসুদুল, নতুন এমডি চাপে

গেল বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল সোয়া চারটায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের নতুন এমডি হিসাবে দায়িত্ব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করতে চায় সুইজারল্যান্ড

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

কৃষক-জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ: স্পিকার

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা

পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

চুরির ঘটনায় সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক বরখাস্ত

মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র, আহত ৪

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

কোনো ছাড় নয়, মাদক নির্মূলে বড় পদক্ষেপের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য: চিফ হুইপ

গণভোট-জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

কর্মীদের আকামাহ ফি কমাতে সৌদি সরকারের সহযোগিতা চায় বাংলাদেশ