ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১১:০২

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদপ্রত্যাশী হিসেবে আবেদন করেছিলেন প্রায় তিন শতাধিক কোচ। সেখান থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এখন ১৪২ জনের একটি তালিকা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন কোচ নিয়োগে এবার কোনো ছাড় দিতে রাজি নয় ফেডারেশন। উয়েফা প্রো লাইসেন্সসহ আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞতাসম্পন্ন কোচদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। জাতীয় দলের জন্য যোগ্য ও দক্ষ একজন অভিভাবক খুঁজতে বাফুফের কোচ বাছাই কমিটি এখন দিনরাত কাজ করে যাচ্ছে।

বাফুফের কোচ বাছাই কমিটিতে রয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী এবং নির্বাহী কমিটির সদস্য ছাইদ হাছান কানন ও ইকবাল হোসেন। তারা কঠোর মানদণ্ডের ভিত্তিতে প্রার্থীদের যাচাই-বাছাই করছেন।

ছাইদ হাছান কানন জানিয়েছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো লাইসেন্সধারী হওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা, বিশেষ করে এশিয়ান ফুটবলে কাজের রেকর্ড, সাফল্যের স্বীকৃত ইতিহাস এবং ৪০ থেকে ৬০ বছর বয়সসীমাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোচ বাছাইয়ের ক্ষেত্রে ইউরোপীয়দের প্রতি ফেডারেশনের বিশেষ আগ্রহ রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

বর্তমানে হাতে থাকা ১৪২ জন উয়েফা প্রো লাইসেন্সধারী কোচের তালিকা থেকে আরও ছাঁটাই চলছে। সব মিলিয়ে খুব দ্রুতই এই বিশাল তালিকা কমিয়ে ২০ থেকে ২৫ জনের একটি চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে। চূড়ান্ত তালিকা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে সেরা ব্যক্তিকে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। প্রাথমিক তালিকায় ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ও সফল কোচদের নাম থাকায় বাফুফে আশাবাদী যে, এবার ভালো মানের একজন কোচ নিয়োগ সম্ভব হবে।

প্রাথমিক তালিকায় থাকা উল্লেখযোগ্য কোচদের মধ্যে আছেন হাঙ্গেরির বার্নড স্টক, ফ্রান্সের দিদিয়ের ওলে, কানাডার স্টেফানো কুসিন, মন্টেনেগ্রোর মইদুরাগ রাদুলভিচ, জার্মানির অ্যান্টইনো হে এবং ক্রোয়েশিয়ার ইগর স্টিমাচ। এ ছাড়াও বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি ডে, মারিও লেমোস ও ফ্যাবিও লোপেজের মতো পরিচিত মুখও নতুন করে আবেদন করেছেন। তবে পুরনোদের চেয়ে নতুন কোনো কৌশলীকে সুযোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আমার বার্তা/জেএইচ

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে অংশ নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি বলে

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের

ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের মতো শুরু। এরপর নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের ম্যারাথন জুটি।

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের বিরুদ্ধে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগ উঠেছে। দশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ৪৫

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা সংকট, ‘নতুন বলয়’ গড়ে তুলছে জাপান

বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই: আমির খসরু

ঢাকায় সর্বনিম্ন ৫ টাকা বাড়তি নিতে চায় পরিবহনগুলো

অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স: উপাচার্য

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

সবজির বাজার স্থিতিশীল, বাড়ল চাল-চিনির মূল্য

ঢাকাসহ ২১ জেলায় থাকবে গরমের দাপট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন ভর্তি ৪৭ শিশু

ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলো ভারত

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা