ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হামজাদের কোচ হওয়ার দৌড়ে কোলম্যানই এগিয়ে

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ১৪:২০

বাফুফের দেওয়া জাতীয় দলের কোচ নিয়োগের ডেডলাইন আজ। নতুন কোচ নিয়োগ করতে গিয়ে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার কর্তাদের চিন্তা করতে হচ্ছে আর্থিক বিষয়টিও। বিশেষ করে ক্রিস কোলম্যান-থমাস ডুলির মতো হাইপ্রোফাইল কোচদের চাহিদাপূরণ করাটা বাফুফের পক্ষে কষ্টসাধ্য। যে কারণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। কোচের জন্য প্রয়োজনে সরকার থেকে অর্থ দেওয়ার কথা সম্প্রতি বলেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর আশ্বাসের পরই বাফুফে উঁচুমানের কোচদের সঙ্গে দেনদরবার করে চলেছে।

এখন চূড়ান্তভাবে কাউকে নিয়োগ করার আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চান তাবিথ। বৃহস্পতিবার বৈঠকের কথা থাকলেও আমিনুল হকের ব্যস্ততার কারণে তা হয়নি। আজ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা বাফুফের কর্তাদের। ধারণা করা হচ্ছে মন্ত্রীর কাছ থেকে সাড়া পেলে নতুন কোচের নাম ঘোষণা করবেন তাবিথ আউয়াল।

হামজা-জামালদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের সাবেক কোচের বেতন বাফুফের সাধ্যের বাইরে। কোলম্যান তাঁর পুরো কোচিং স্টাফসহ এলে বাফুফেকে প্রতি মাসে ৬০ লাখ থেকে ৭০ লাখ টাকার বেশি ব্যয় করতে হবে; যা ফেডারেশনের পক্ষে একেবারেই অসম্ভব। কোলম্যানের মতো একজন কোচ বাংলাদেশে কাজ করতে চেয়েছেন এই সুযোগও হাতছাড়া করতে চায় না বাফুফে। তাই নিজেরাই অপারগতা প্রকাশ করে এখনই কোলম্যানের সম্ভাবনা শেষ করতে চায় না। কোলম্যানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাঁর কাছে ভবিষ্যতের পরিকল্পনা চেয়েছে ফেডারেশন।

জানা গেছে, ফিটনেস ট্রেইনার ও গোলরক্ষক কোচের অত্যাবশ্যকীয় কোনো কন্ডিশন দেননি কোলম্যান। তবে নিজস্ব সহকারী কোচ বাধ্যতামূলকভাবে রাখবেন এই ওয়েলসম্যান। সে হিসেবে কোলম্যান এবং তাঁর সহকারী কোচের হিসেবে বাফুফেকে গুনতে হবে ৪০ লাখ টাকার মতো।

এই পরিমাণ টাকা দেওয়ার মতো অবস্থা নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। মাসিক ১৫-২০ লাখ টাকা দিতে পারবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। যদি মন্ত্রীর কাছ থেকে সাড়া পান, তাহলে কোলম্যানকে কোচ হিসেবে নিয়োগ দেবে বাফুফে। আর কোলম্যানের ব্যাপারে আমিনুলের কাছ থেকে নেতিবাচক বার্তা পেলে হয়তো অন্য কাউকে কোচের দায়িত্ব দেবে ফুটবল ফেডারেশন। সে ক্ষেত্রে থমাস ডুলি কিংবা স্টর্কের দিকে ঝুঁকবে বাফুফে।

আমার বার্তা/জেএইচ

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত মিরপুর টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। বরাদ্দ থাকা

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

হামজা-জামালদের পরবর্তী কোচ কে হচ্ছেন, এ নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচ ইস্যুতে

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাঠের চেয়ে কূটনৈতিক লড়াইয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে ইরান

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর ঘরোয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

স্লো ওভার রেটে জরিমানার সঙ্গে আরও বড় ক্ষতি হলো পাকিস্তানের

আপনারা সাদা কাপড়, দাগ লাগলে খবর আছে: জামায়াত আমির

পর্যটন খাতে সিঙ্গাপুরের রেকর্ড আয়

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

তাবিথের সাথে আলাপের পর কোচ নিয়ে যা বললেন ক্রীড়ামন্ত্রী

ফারাক্কা বাঁধে উত্তর-পশ্চিমাঞ্চল মরুভূমিতে পরিণত: ফখরুল

প্রবাসীর কোরবানি তার ঈদের নামাজের পর হওয়া জরুরি?

তিনদিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ডিমের পর দাম বেড়েছে পেঁয়াজ-আদার, স্বস্তি নেই সবজিতেও

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

ফতুল্লার গ্যাস বিস্ফোরণ: নিভে গেল একই পরিবারের পাঁচ প্রাণ

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

কেন ভারতীয়দের বিদেশ ভ্রমণ ও স্বর্ণ কেনা কমাতে বলছেন মোদি?

অফার পেয়েছিলেন, তবে ফেরার পরিকল্পনা নেই মুশফিকের

হামের চেয়ে ভয়ংকর নিউমোনিয়া, প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু