ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১১:৫৬

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি চিঠি রেখে গেছে ইরান ফুটবল দল। তাদের এই কাজটিকে হয়তো স্বাভাবিক ধরে নেওয়া যেত। তবে যে দলটিকে ম্যাচ খেলার পরপরই যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় যেতে হয়, তাদের এমন কাজে কিছুটা চাঞ্চল্য তৈরি হতে পারে। নিজেদের ইতিহাস এবং ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের জন্য কৃতজ্ঞতার বার্তা বহন করছে ইরানের সেই চিঠি।

মার্কিন কর্মকর্তাদের বেঁধে দেওয়া নিয়ম অনুসারে খেলার পরই যুক্তরাষ্ট্র ছাড়তে হয় ইরানি ফুটবল দলকে। এর আগে তারা সোফি স্টেডিয়ামের লকার রুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায়। পরে সেই চিঠির একটি ছবি প্রকাশ করে ইরান ফুটবল ফেডারেশন। তারা লিখেছে, ‘হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে।’

‘ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।’ এ ছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতার পাশাপাশি সকল দেশে শান্তি বজায় রাখার সূক্ষ্ম বার্তা রয়েছে ইরানের চিঠিতে, ‘প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।’

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে থেকেই রাজনৈতিক বৈরিতা চলছিল ইরান ও যুক্তরাষ্ট্রের। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশটি সেখানে গিয়ে খেলা নিয়েও আপত্তি জানিয়ে আসছিল। শেষমেষ সফল না হলেও ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে, তবে তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে নির্ধারিত হলেও বেসক্যাম্প করছে মেক্সিকোর তিজুয়ানায়। অবাক করা বিষয়– ম্যাচের আগেরদিন ভেন্যু শহরে গিয়ে খেলা শেষেই তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে হয়।

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল (রোববার) দিবাগত রাতে ইরান মুখোমুখি হয়েছিল বেলজিয়ামের। যেখানে ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে তাদের অভিজ্ঞ গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে বেলজিয়ামকে আরেকটি ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছে। এদিকে, টানা দুই ম্যাচ ড্র করে বিশ্বকাপের নকআউট রাউন্ডে খেলার আশা টিকিয়ে রেখেছে ইরানও।

বেলজিয়ামকে ০-০ গোলে রুখে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল ইরান। সকালে মিসর-নিউজিল্যান্ড ম্যাচ শেষে তারা অবস্থান হারিয়েছে। মিসর ৩-১ গোলে জিতে উঠেছে টেবিলের শীর্ষে। এর আগে ইরানের ঐতিহাসিক ড্র ও মূল্যবান ১ পয়েন্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান বেইরানভান্দের বীরত্বগাথা পারফরম্যান্স। বেলজিয়াম ম্যাচজুড়ে ইরানকে কোণঠাসা করতে চাইলেও গোলপোস্টে ছিলেন অটল ও নির্ভীক এক প্রহরী।

আমার বার্তা /জেএইচ

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও

এক গোল খেয়ে তিন গোল দিয়ে মিশরের ৯২ বছরের অপেক্ষার অবসান

বিশ্বকাপের গ্রুপ জি-তে বড় চমক দেখাল মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিয়ে আনন্দে ভাসছে কেপ ভার্দে

স্পেনকে গোল করতে না দিয়ে বীরত্বপূর্ণ ড্রয়ের পর আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে দিয়েছে

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামে গিয়েছিল বাংলাদেশ। তবে ভেন্যু আর ফরম্যাট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ আমলে গুম-খুনের বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণের নামে কোটি টাকার সড়কের বেহাল দশা!

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

গুরুত্বপূর্ণ অগ্রগতিতে শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, তারেক-আনোয়ারের বৈঠকে ৩ চুক্তি সই

পদত্যাগের চাপে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

মিরপুরে রাজমিস্ত্রি সিদ্দিকের বিরুদ্ধে নানা অভিযোগে মানববন্ধন

প্রযুক্তি–জ্বালানিখাতে অংশীদারত্ব চান আনোয়ার ইব্রাহিম

শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার হুমকি দিলেন ট্রাম্প

শিবির নেতা হত্যায় মূল অভিযুক্তকে যুবদল থেকে বহিষ্কার