ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৪:১২

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং ৮৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্ত’র দর। ম্যাচটিতে ব্যাট হাতে সফরকারী ব্যাটাররা চরম বিপর্যস্ত ছিল। বোলাররাও ছিলেন একেবারেই বিবর্ণ।

জিম্বাবুয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে। একেবারেই লড়তে না পারা বাংলাদেশের কোচ ফিল সিমন্স যদিও এখনও আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তিনি বলেছেন, ‘অনেক কিছুই ভিন্নভাবে করা যেত। আমার মনে হয় প্রথম দুই ঘণ্টায় আমরা ম্যাচে ছিলাম। তবে লাঞ্চ এবং চা বিরতির সময়টাতেই ম্যাচটা হেরে গেছি। যেভাবে ব্যাট করেছি, তা হারিয়ে দিতে যথেষ্ট ছিল। তখন ব্যাটিংয়ে আরও ডেডিকেশন দরকার ছিল। তাহলে হয়তো ম্যাচটা আরও ভালো যেত। তবে কিছুই হয়নি।’

সিমন্স আরও বলেছেন, ‘আসলে বোর্ডে তো আগে রান তুলতে হবে। যদি ভালো ব্যাট করতে না পারেন, ভালো রান না পান তাহলে বোলাররাও তো বল করতে পারবে না। যেসব উইকেটে আমরা খেলে এসেছি সেখান থেকে এখানকার উইকেট কিছুটা ভিন্ন। ফলে আমাদের বুঝতে হবে এসব উইকেটে কীভাবে ব্যাট করতে হয়। নিশ্চিত করতে হবে আমরা ভালোভাবে ব্যাট করতে পারছি।’

জিম্বাবুইয়ানরা স্বাগতিক হিসেবে সুবিধা কাজে ভালো লাগিয়েছে বলে মনে করেন সিমন্স, ‘তারা (জিম্বাবুয়ে) ভালোভাবে ব্যাট করেছে। হোমে খেললে এমনই হয়। কন্ডিশনটা তারা ভালোই জানে। সব মিলিয়ে তাদের ভালো একটি ম্যাচ গেছে, আমাদের তুলনায়।’

বড় ব্যবধানে হারলেও অবশ্য আত্মবিশ্বাস অটুট আছে দাবি বাংলাদেশ কোচের, ‘আমরা এখনও আত্মবিশ্বাসী আছি। যদিও ম্যাচটা হেরেছি, তবুও আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা টানা ৫ টেস্ট জিতেছি। এক হারেই সেসব বদলে যাচ্ছে না। এই ম্যাচে ভালো করিনি তাই হেরেছি। তবে এখান থেকে শিক্ষা নিয়ে মুভ অন করতে হবে। আমাদের ভুলই আমাদেরকে ভুগিয়েছে। জিম্বাবুয়ে ভালো খেলেছে। তবে আমরা অনেক ভুল করেছি। এগুলো হজম করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

জিম্বাবুয়ের প্রশংসা করে এই প্রতিপক্ষের কোচ বলেন, ‘আমি এখানে ছিলাম অনেক আগে, অবশ্যই কিছু পরিবর্তন তো এসেছে। জিম্বাবুয়ে ভালো জায়গায় বল করেছে লম্বা সময় ধরে, আমাদের তুলনায়। ব্যাটাররা ধৈর্য ধরে রান তুলেছে। এভাবেই টেস্ট ক্রিকেটটা খেলতে হয়, তারাই আমাদের দেখিয়ে দিল।’

আমার বার্তা /জেএইচ

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিএআরে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্তটি সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের টানাপোড়েনে

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এবারের ফুটবল বিশ্বকাপে দুজনেই পাল্লা দিয়ে

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

স্বপ্নের যাত্রা অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। বজ্রঝডের কবলে পড়ে এক ঘণ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে

সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে

টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার: শিক্ষামন্ত্রী

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

এবং প্লাস্টিক সার্জারি

ঢাকা জেলার সাথে যুক্ত হচ্ছে পূর্বাচল, সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত