ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৬:৫২

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসন আমার এলাকা এবং বিরোধী দলীয় নেতার এলাকা। এই এলাকার সব উন্নয়ন কর্মকাণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেমিশে এলাকার জনগণের উন্নয়নে যা কিছু ভালো তাই করে যাব এবং দেশের উন্নয়নে একত্রে কাজ করব।

বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুর ঢাকা-১৫ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় নিয়োজিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত প্রতিদিন বাসা বাড়ির বর্জ্য অপসারণ ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম, খাল পুনরুদ্ধার করে খাল সংস্কার, ড্রেন সংস্কার, রাস্তাঘাট সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষরোপণ অভিযানসহ সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি ঢাকা-১৫ আসনের জনগণকে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, পানি সমস্যা, গ্যাস সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানের পাশাপাশি পরিষ্কার পরিছন্নতা অভিযানে ও ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

এদিকে ঢাকা-১৫ আসনের জনগণের পানি-গ্যাস সমস্যা, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, অবৈধ খাল দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্নতাসহ জনগণের সেবামূলক কার্যক্রমে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ঐতমত্য হয়েছেন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই আয়োজনের মাধ্যমে তারা পৃথক চারটি মতবিনিময় সভায় স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে মিলিত হন।

প্রথমে পশ্চিম শেওড়াপাড়া ৩ নম্বর গলিতে প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন শুরু হয়। পরে পূর্ব মনিপুর বাইতুর রহিম জামে মসজিদ এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় ৪ নম্বর ওয়ার্ড এলাকা ও ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার ডেঙ্গু মশা পরিস্থিতি ,পশ্চিম শেওড়াপাড়া খালের পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, গ্যাস ও পানির সমস্যাসহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় জনগণের অভিযোগ শুনেন ও সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন তারা।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের বিরোধ দলীয় নেতা, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুরী পাড়ার পানির সমস্যার সমাধানে পাঁচটি পানির পাম্প নির্মাণের জন্য এলাকার জনগণকে দ্রুত স্থান নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান। এ সময় তারা প্রত্যেকে নিজস্ব তহবিল থেকে প্রতিটি পানির পাম্পের জন্য ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং জনগণকে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় ওয়াসার এমডি, তিতাসের এমডি, উত্তর সিটি কর্পোরেশনের মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা, উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

চট্টগ্রাম এরিয়ায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য প্রতীকী মূল্যে বন্ধ

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা- তা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা,

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে

বাহিনীর মনোবল দুর্বল করে দিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে

সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে