ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১১:০৩

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। এবারের ফুটবল বিশ্বকাপে দুজনেই পাল্লা দিয়ে গোল করছেন। তবে গোল্ডেন বুট নয়, এমবাপ্পের লক্ষ্য আরও বড়। ২০২২ সালে কাতারে যে বিশ্বকাপ তিনি খুইয়েছেন, সেই শিরোপা পুনরুদ্ধারের বার্তা দিলেন ফরাসি তারকা ফরোয়ার্ড।

৬ গোল করে গ্রুপ পর্বেই এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বনে যান মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর তিনি গোল পেয়েছেন অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও। গ্রুপ পর্বে না পারলেও নকআউট পর্বে এসে মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। নিউইয়র্কে গত রাতে শেষ বত্রিশের ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করায় টুর্নামেন্টে তাঁর গোল এখন ৬।

সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে যখন কথা বলেন এমবাপ্পে, তখন এসেছে মেসির প্রসঙ্গও। সাংবাদিকদের এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি যে লিও (মেসি) আরও গোল করবেন। বিষয়টি নিয়ে তাই খুব বেশি চিন্তিত না। আগামীতে আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে সে ব্যাপারে চিন্তা করছি। ফাইনালের কাছাকাছি কতটা এগিয়েছি, সেটাই ভাবছি।’

৩৯ দিন ও ১০৪ ম্যাচের বিশ্বকাপের শেষটা হচ্ছে নিউজার্সিতেই। ১৯ জুলাই মাঠে গড়াচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনাল। শেষ বত্রিশে সুইডেনকে হারানোর পরই বিশ্বকাপের ফাইাল খেলার স্বপ্ন দেখছেন এমবাপ্পে। সাংবাদিকদের ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘যেমনটা আমি বলেছি, যত দূর সম্ভব এগোতে পারি, সেটাই আমার লক্ষ্য। এখানেই ১৯ জুলাই খেলতে চাই ফাইনাল।’

শুধু ২০২৬ ফুটবল বিশ্বকাপেই নয়। বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ গোলদাতা কে হবেন, তা নিয়ে মেসি-এমবাপ্পের লড়াই জমে উঠেছে। ১৯ গোল করে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ গোলদাতা মেসি। দুইয়ে থাকা এমবাপ্পের গোল ১৮। রেকর্ড ছাপিয়ে এমবাপ্পের লক্ষ্য নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা। সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফরাসি ফরোয়ার্ড বলেন, ‘আমরা জেতার চেষ্টা করছি। ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, ততই গোলদাতাদের তালিকায় ওপরে উঠবেন। এটা নতুন কিছু না।’

এমবাপ্পে-মেসি দুজনের ২০২৬ বিশ্বকাপে গোল সংখ্যা ৬ হলেও গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে এমবাপ্পে। কারণ, ৬ গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেছেন এমবাপ্পে। তবে মেসির কোনো অ্যাসিস্ট নেই। আর্জেন্টিনার নকআউট পর্ব শুরু হবে শনিবার। সেদিন বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে শেষ বত্রিশের ম্যাচে নামবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। এদিকে গত রাতে সুইডেনের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে ফ্রান্সের অপর গোল করেছেন ব্র্যাডলি বারকোলা। ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়ায় মাঠে গড়াবে ফ্রান্স-প্যারাগুয়ে শেষ ষোলোর ম্যাচ।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার প্রতিযোগিতা তাঁদের (মেসি-এমবাপ্পে) মধ্যে জমে উঠবে। মেসি এবার শেষবারের মতো বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেও এমবাপ্পের সামনে আরও সুযোগ রয়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় তিন ও চারে থাকা মিরোস্লাভ ক্লোসা ও রোনালদোর গোল ১৬ ও ১৫। দুজনেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আরও আগে।

আমার বার্তা /জেএইচ

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিএআরে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্তটি সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের টানাপোড়েনে

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

স্বপ্নের যাত্রা অব্যাহত রেখে শেষ ষোলোয় উঠেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। বজ্রঝডের কবলে পড়ে এক ঘণ্টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে

সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে