ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

জাতীয় দলের কোচ হতে চান সুজন

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৮

জাতীয় দলের কোচ হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সুযোগ পেলে আবারও জাতীয় দলের কোচ হতে চান তিনি। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশি কোচদের অধীনে ভালো ফল পাচ্ছে বাংলাদেশ। এক সময় বাংলাদেশ ক্রিকেট পুরোপুরি বিদেশি কোচের ওপর নির্ভরশীল ছিল। এখন সেই পরিস্থিতি বদলাচ্ছে। এই পরিবর্তনে খুশি খালেদ মাহমুদ সুজন।

খালেদ মাহমুদ এখন বিসিবির গেম ডেভেলপমেন্টের পরামর্শক হিসেবে কাজ করছেন। কোচ হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই সাবেক ক্রিকেটারের। তিনি বলেন, দেশি কোচদের এখন সব জায়গায় মূল্যায়ন হচ্ছে। এটা দেশের ক্রিকেটের জন্য ভালো লক্ষণ।

তিনি বলেন, ‘ভেরি হ্যাপি যে আজকাল ছেলেরা মানে বাংলাদেশ টিমে এখন আমরা আশরাফুল, তালহা, সালাউদ্দিন, সোহেল অনেককে দেখতে পাচ্ছি। এটা আমার মনে হয় গুড স্টার্ট। আমি মনে করি আমাদের হাই পারফরম্যান্স টিমে এখন সালাউদ্দিন দায়িত্ব নিচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। জুনিয়র লেভেলেও হান্নান আছে। সুতরাং এটা ভেরি গুড স্টার্ট।’

তিনি আরও বলেন, ‘এটা রকেট সায়েন্স না যে শুধু অস্ট্রেলিয়ানরাই ক্রিকেট ভালো শেখাতে পারবে, বাঙালিরা পারবে না। এটা আমি সবসময় বিশ্বাস করি। আমি হ্যাপি যে যেভাবে এগোচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে অনেক বড় বড় কোচ তৈরি হবে, যারা একসময় হয়তো বিদেশেও কাজ করবে।’

বিসিবি চাইলে আবারও জাতীয় দলে কাজ করতে রাজি আছেন খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘বোর্ড যদি কোনো সময় মনে করে আমি সক্ষম, তাহলে অফার করলে অবশ্যই ভেবে দেখব। কিন্তু এখন প্রেসিডেন্ট আমাকে গেম ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছেন। উনি হয়তো ভেবেছেন আমি এখানে ক্রিকেট বোর্ডকে আরেকটু বেশি সাপোর্ট করতে পারব। সেজন্য উনাকে ধন্যবাদ। আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করব, অভিজ্ঞতা শেয়ার করার।’

প্রধান কোচ সিমন্সকে সহায়তা করতে পারবেন এমন একজনকেই সহকারী কোচ হিসেবে দেখতে চান তিনি। তিনি বলেন, ‘সিমন্স কী দেখছে, আমাদের ব্যাটিংটা স্পেশালি দেখছে। তো একজন স্পিন বোলিং কোচ লাগবে, একজন ফাস্ট বোলিং কোচ লাগবে, একজন ফিল্ডিং কোচ লাগবে। এদের যোগ করেই সহকারী কোচ বলা যায়। এত লোক না বাড়িয়ে এভাবেই কাজ চলতে পারে।’

দীর্ঘদিন পর আবার টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়েও আশাবাদী খালেদ মাহমুদ। তিনি বলেন, ‘শান্ত এখন অভিজ্ঞ। আমি মনে করি নিশ্চিতভাবেই এই ফরম্যাটে তার ভালো খেলার সামর্থ্য আছে।’

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেজের। দলবদলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ

সেঞ্চুরিশূন্য ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে বিশ্বরেকর্ড

ঘটনাবহুল টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই (৩-০) করেছে ইংল্যান্ড। বাবর আজমের দল ৬ ইনিংসের মাঝে কেবল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার