ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৯

আজ শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ ● ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১৪ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।

১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রান্ত সনদ লাভ করে।

১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৮৫৭ - রানি ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।

১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।

১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।

১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন।

১৯৯৫ - ভিয়েতনাম মার্কিনবিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদযাপন করে।

২০০২ - ইসরাইলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।

জন্ম:

১৭৮১ - ভারতীয় ধর্মীয় নেতা স্বামীনারায়ণ জন্মগ্রহণ করেন ।

১৭৮৩ - আমেরিকান ইতিহাসবিদ ও লেখক ওয়াশিংটন ইরভিং জন্মগ্রহণ করেছিলেন ।

১৮৮১ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি জন্মগ্রহণ করেন।

১৮৮৪ - অস্ট্রেলিয় ক্রিকেটার জিমি ম্যাথুজ জন্মগ্রহণ করেন।

১৮৯৩ - ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক লেসলি হাওয়ার্ড জন্মগ্রহণ করেন ।

১৯২৪ - অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডো জন্মগ্রহণ করেন।

১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবন অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন জন্মগ্রহণ করেন।

১৯২৯ - বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি, পুরকৌশলী ও পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়নকারী ফজলুর রহমান খান জন্মগ্রহণ করেন।

১৯৪৮ - ডাচ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার জন্মগ্রহণ করেন ।

১৯৫০ - বাংলাদেশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর জন্মগ্রহণ করেন।

১৯৬১ - আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি জন্মগ্রহণ করেন।

১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব জন্মগ্রহণ করেন।

১৯৭৮ - জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্মগ্রহণ করেন।

১৯৮২ - কানাডিয়ান অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস জন্মগ্রহণ করেন।

১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার জন্মগ্রহণ করেন।

১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস জন্মগ্রহণ করেন।

১৯৮৬ - আমেরিকান অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স জন্মগ্রহণ করেন।

১৯৮৮ - ডাচ ফুটবলার তিম ক্রুল জন্মগ্রহণ করেন।

১৯৯২ - রাশিয়ান সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা জন্মগ্রহণ করেছিলেন।

মৃত্যু:

১২৮৭ - পোপ চতুর্থ অনারিয়াস মৃত্যুবরণ করেন।

১৬৮০ - ভারতীয় বিতর্কিত দস্যু ও মারাঠা সাম্রাজ্যের প্রবর্তক শিবাজী ভোসলে মৃত্যুবরণ করেন।

১৬৮২ - স্প্যানিশ চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও মৃত্যুবরণ করেন।

১৮৯৭ - জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস মৃত্যুবরণ করেন।

১৯৪০ - স্বাধীনতা সংগ্রামী মহিমচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।

১৯৪১ - হাঙ্গেরীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ২২তম পাল টিলেকি প্রধানমন্ত্রী মৃত্যুবরণ করেন।

১৯৪৩ - জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট মৃত্যুবরণ করেন।

১৯৬৯ - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল মৃত্যুবরণ করেন।

১৯৭৭ - অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার মৃত্যুবরণ করেন।

১৯৭৯ - প্রখ্যাত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ মৃত্যুবরণ করেন।

১৯৮৬ - সাহিত্যিক সাংবাদিক অসীম রায় মৃত্যুবরণ করেন।

১৯৯১ - খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রিন মৃত্যুবরণ করেন।

২০১৩ - জার্মান বংশোদ্ভূত আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা মৃত্যুবরণ করেন।

দিবস: জাতীয় চলচ্চিত্র দিবস

আমার বার্তা/জেএইচ

২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ ● ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১৩ শাওয়াল ১৪৪৭। আজকের

১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ০১ এপ্রিল ২০২৬ ● ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১২ শাওয়াল ১৪৪৭। আজকের

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ● ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১১ শাওয়াল ১৪৪৭। আজকের

৩০ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ৩০ মার্চ ২০২৬ ● ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

সেনাপ্রধানের পর অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশ

ঢাকাসহ দেশের ৫ বিভাগে বাড়ছে গরমের দাপট

মন্ত্রিসভায় সিদ্ধান্ত: অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা