ই-পেপার বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫

টানা বৃষ্টির কারণে ভাদ্র মাসে প্রকৃতি যেন আষাঢ়ের রূপ নিয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি আরও কয়েক দিন চলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আজ বুধবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তৎসংলগ্ন উত্তর ওডিশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় রয়েছে। লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আজ সকালে পূর্বাভাসে জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

আজ সকাল ৭টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ দুপুর ১টা পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ২১ মিলিমিটার। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার

সকাল থেকে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

সকাল থেকেই ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে হালকা বাতাসও বইছে। এমন আবহাওয়ার মধ্যেই আজ

টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকা মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই: সংসদে মনিরুল হক

দাপুটে অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

মার্কিন হামলায় ইরানে শিশুসহ নিহত ১৮, আরও হামলার হুমকি ট্রাম্পের

কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী

আসিফ মাহমুদের আসনের জন্য জামায়াত আমিরকে ফোন দিয়েছিলেন ড. ইউনূস: রাশেদ খাঁন

চট্টগ্রামে নিজ বাসায় মিললো বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ

কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

বাংলাদেশ রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ

তাওহীদ হৃদয়ের ৩৫০: সংকটের বাংলাদেশে সাহসের নতুন গল্প

ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

তিন দফা কমার পর এবার বাড়লো সোনার গহনার দাম

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি

৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

বাংলাদেশি মন্ত্রীর ২ লাখ শ্রমিকের দাবি সরকারি অবস্থান নয় – ফাহমি ফাদজিল

সিআই মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে মাসে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ!

মক্কা চুক্তিকে হুমকি মনে করে না ইরান, প্রস্তাব পেলে বিবেচনা : রাষ্ট্রদূত

গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন

পর্তুগিজ ক্লাবে গেলেন ম্যানসিটির আর্জেন্টাইন স্ট্রাইকার