ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

নির্বাচন কমিশন গঠন: পিবজা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২৫ এপ্রিল ২০২৬, ১৬:০৭

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা)-এর দ্বি- বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রুহি শামসাদ আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মো. বশিরুল ইসলাম। শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সভায় সংগঠনের গঠনতন্ত্র উপস্থাপন করেন সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া। এরপর প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সাধারণ সম্পাদক ডাঃ রথীন্দ্র নাথ সরকার (রবিন) বার্ষিক কার্যবিবরণী উপস্থাপন করেন, যা আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে অনুমোদিত হয়। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সদস্য মোনায়েম, মাহবুবুর রহমান, ডক্টর দিপু সিদ্দিকী, তসলিমা, রবি, জাভেদ, এ আর এম মামুন, সাইদুল, ডক্টর মারুফ নেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে আগামী নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) সম্পাদক ও পিএইচ.ডি গবেষক মোহাম্মদ ইশহাক মোল্লা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার এবং শিক্ষক, প্রকাশক ও সাংবাদিক উম্মে সালমা কেয়া।

জুম্মা নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর উন্মুক্ত আলোচনায় সদস্যরা সংগঠনের উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠন আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আমার বার্তা/এমই

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে হকারদের জন্য ৬টি খোলা মাঠে অস্থায়ী মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা

সরকার বাড়াল ১১ পয়সা, যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ‘মনগড়া’ ভাড়া

সরকারের নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে রাজধানীর গণপরিবহনগুলোতে শুরু হয়েছে চরম ভাড়া নৈরাজ্য। সরকারের পক্ষ

ঢাকায় সর্বনিম্ন ৫ টাকা বাড়তি নিতে চায় পরিবহনগুলো

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

রাজধানী ঢাকার কলাবাগান এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক অজ্ঞাত নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি