ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১১:২১

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ইসলামী ছাত্রশিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান জানানো হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল- ‘জিয়ার সৈনিক, এক হও, লড়াই করো’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘জামায়াত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘গুপ্তদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্তদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আমাদের ক্যাম্পাস, আমরাই থাকব’, ‘শিক্ষা ও গুপ্ত রাজনীতি একসাথে চলে না’ ইত্যাদি।

ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ ১৭ বছর ছাত্রদল রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। তখন জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করেছে এবং ছাত্রলীগের সঙ্গে ছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কেউ যদি ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাহলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সাবেক সভাপতি ওমর ফারুক বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দেশের মানুষের জন্য আন্দোলন করেছে। তিনি দাবি করেন, ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্রদল। তবে কোনো ধরনের ‘নোংরামি’ বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি, আর সহ্য করা হবে না। যারা গুপ্ত রাজনীতি করছেন, তারা সাবধান হয়ে যান। অন্যথায় রাজপথেই এর জবাব দেওয়া হবে।’ তিনি ছাত্রশিবিরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে (ওপেন) রাজনীতি করুন।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, অতীতে দীর্ঘ আন্দোলনের সময় গুপ্ত রাজনীতির উপস্থিতি ছিল না। তিনি অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন নামে সংগঠিত হয়ে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করা হলে তা প্রতিহত করা হবে। পাশাপাশি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান, যাতে মাঠপর্যায়ে নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনায় আরও স্বাধীনভাবে কাজ করতে পারেন।

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: ফখরুল

‘বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে’—জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগ থেকে জামায়াত কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

আগামী ১ মে শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। ওইদিন নয়াপল্টন বিএনপির

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি