ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১১:২৪

ক্লাব ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। আর কিছু ম্যাচ বাদেই ইউরোপীয় লিগগুলোর শিরোপা নির্ধারণ হয়ে যাবে। এরপর মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। অর্থাৎ, ক্লাব কিংবা জাতীয় দল উভয়দিক থেকেই ফুটবলারদের সময়টা বেশ গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময়ে ক্লাব ও ফ্রান্স জাতীয় দলকে দুশ্চিন্তায় ফেলে চোটের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপে।

গতকাল (শুক্রবার) লা লিগায় রিয়াল মাদ্রিদ ও রিয়াল বেটিসের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের ৮১ মিনিটে বদলি ফুটবলার হিসেবে উঠে যাওয়ার আগে ‘অস্বস্তি’ অনুভব করেছিলেন এমবাপে। ওই সময় তিনি তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান এবং তার জায়গায় নামেন গঞ্জালো গার্সিয়া। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘এমবাপের কী হয়েছে আমি নিশ্চিত নই। সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। আগামী কয়েক দিনে তার অবস্থা কী হয় দেখা যাবে।’

এক সূত্রের বরাতে সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এমবাপের বাম হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। আগামী ৩ মে রিয়াল মাদ্রিদ এস্পানিওলের বিপক্ষে খেলবে, এর এক সপ্তাহ পর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বীরা। আসন্ন ম্যাচগুলোয় এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ২৪টি গোল করেছেন এমবাপে।

আসন্ন গ্রীষ্মে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা রয়েছে তার। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফরাসিদের আসন্ন মেগা ইভেন্টের যাত্রা শুরু হবে ১৬ জুন থেকে, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

অন্যদিকে, সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে। গতকাল রিয়াল বেটিসের বিপক্ষে ১৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে দেন লস ব্লাঙ্কোসদের। পজেশন ও আক্রমণে পিছিয়ে থাকলেও ১-০ ব্যবধানে জয়ের পথেই তারা আগাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে (৯৪ মিনিট) তাদের জয় কেড়ে নেন বেটিসের হেক্টর ভেলেরিন। যা নিয়ে রিয়াল কোচ বলছেন, ‘ম্যাচ যখন এতটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তখন এমন ঘটনা ঘটতেই পারে। আর আমরা খুব একটা ভাগ্যবানও ছিলাম না।’

এ ছাড়া রিয়াল প্রাপ্য পেনাল্টি পায়নি বলেও অভিযোগ আরবেলোয়ার, ‘ব্রাহিম দিয়াজের শট বেটিস ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ হাতে লাগিয়ে ব্লক করলেও রেফারি পেনাল্টি দেননি। তার হাত বাইরে ছিল, এটা পরিষ্কার পেনাল্টি। এখানে দেখার মতো বেশি কিছু নেই, বিষয়টি একেবারেই স্পষ্ট… এ ধরনের সিদ্ধান্ত ম্যাচে বড় প্রভাব ফেলে।’

শেষ মূহূর্তের গোলে ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ

  লা লিগার শিরোপা থেকে ক্রমাগত নিজেদের দূরে নিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেললেও তাদের

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমান ও নাহিদ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদপ্রত্যাশী হিসেবে আবেদন করেছিলেন প্রায় তিন শতাধিক কোচ। সেখান থেকে

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের পরিবর্তে অংশ নেওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেনি বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি