ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

রাজধানীর ১৯ ইন্টারসেকশনে চালু এআই ক্যামেরা: ডিএমপি কমিশনার

দেড় হাজার মামলা রেকর্ড
আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১৩:১৫

রাজধানীতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল, আজ আরও চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে আয়োজিত 'তেজগাঁও বিভাগের লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। প্রতিটি মামলার জরিমানার পরিমাণ আলাদা হওয়ায় মোট আদায়ের হালনাগাদ তথ্য ট্রাফিক বিভাগের কাছে রয়েছে।

এআই ট্রাফিক প্রসিকিউশন নিয়ে কমিশনার বলেন, ক্যামেরায় শনাক্ত হওয়া ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে শুধু মোবাইলে বার্তা নয়, ডাকযোগেও (বাই পোস্ট) অভিযুক্ত গাড়ির নিবন্ধিত মালিকের ঠিকানায় প্রসিকিউশনের নোটিশ পাঠানো হয়। একই সঙ্গে ডিএমপির ট্রাফিক বিভাগের নির্ধারিত নম্বর থেকেও এসএমএস পাঠানো হয়। এছাড়া বিষয়টি ডিএমপির ট্রাফিক ও ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

গাড়ি বিক্রি হলেও মালিকানা পরিবর্তন না করায় নোটিশ পুরোনো মালিকের কাছে যাচ্ছে—এমন প্রশ্নের জবাবে কমিশনার জানান, এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে রাজধানীর সড়ক থেকে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি। এই সিদ্ধান্ত কার্যকর করতে ডিএমপি সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সমন্বিত সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা /জেএইচ

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে কেন্দ্র করে অনিয়ম, অব্যবস্থাপনা ও

রাশিয়ান হাউস ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার (৩০ জুন) রাশিয়ান হাউস,ঢাকা তাদের নিজস্ব ভবনে অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাংলাদেশের

শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩

রাজধানীর শেরেবাংলা নগরে সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ জাতীয় হৃদরোগ হাসপাতাল ও নিটোর (পঙ্গু) হাসপাতালে দালাল বিরোধী

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে নিলুফার ইয়াসমিন (৩০) নামে এক নারীর ঝুলন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট কমাতে নতুন রূপরেখা জানলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, তবে নিলে অপরাধ নয়: জামায়াত আমির

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয় হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে