ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয় হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৮:৫৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।

বুধবার (১ জুলাই) হলি আর্টিজান বেকারিতে হামলার দশম বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর বাসভবনে একটি স্মারক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। এ ধরনের শক্তির বাংলাদেশে কোনো স্থান নেই। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার সুযোগ তাদের দেওয়া হবে না।

শামা ওবায়েদ বলেন, আমরা শুধু তাদের (নিহত ব্যক্তিদের) স্মৃতির প্রতি নয়, তাদের পরিবারগুলোর সাহস, সহনশীলতা ও ঐক্যের প্রতিও শ্রদ্ধা জানাই। একজন মা ও অভিভাবক হিসেবে সন্তান ও পরিবারের সদস্য হারানো পরিবারগুলোর প্রতি আমার হৃদয়ের গভীর সহমর্মিতা রইলো। তাদের স্মৃতি যেন ঘৃণা ও সংঘাতের বিরুদ্ধে আমাদের পথ দেখায়। মানবতা, সহমর্মিতা ও সহনশীলতার মূল্যবোধ আমরা যেন সবসময় ধরে রাখি।

সন্ত্রাসবাদ নির্মূলে সরকার অঙ্গীকারের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ সরকার এবং ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা।

হামলার শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং অর্জনের কথা স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান শামা ওবায়েদ ইসলাম, কূটনৈতিক কোরের ডিন ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়াই রামাদান, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত উপমিশন প্রধান আলবার্ট সিয়া এবং বাংলাদেশ পুলিশের প্রতিনিধি।

হামলার শিকার ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

২০১৬ সালের ১ জুলাই বাংলাদেশের ঢাকার গুলশান কূটনৈতিক এলাকার হলি আর্টিসান বেকারিতে একটি নৃশংস সন্ত্রাসী হামলা চালানো হয়, যা ২৪ জনের (২০ জন জিম্মি ও ২ জন পুলিশ কর্মকর্তা, এবং ৬ জন হামলাকারী) প্রাণ কেড়ে নেয়। ১২ ঘণ্টার এই অবরুদ্ধ দশা ছিল দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নৃশংস ঘটনা।

আমার বার্তা/এমই

ঢাকার যানজট কমাতে নতুন রূপরেখা জানলেন প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারের লক্ষ্যে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

আইন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

চট্টগ্রাম এরিয়ায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) বা বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য প্রতীকী মূল্যে বন্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট কমাতে নতুন রূপরেখা জানলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, তবে নিলে অপরাধ নয়: জামায়াত আমির

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয় হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে