ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১১:২০

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বুধবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করে ছাত্রদল।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার রাত ১২টায় গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই আলো শুধু সাময়িক অন্ধকার দূর করার জন্য নয়, এটি ভুবন ভরা আলো। জুলাইয়ের স্মৃতি আমাদের আলোকিত করবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দমনপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম চালিয়ে এসেছে এবং জুলাই গণ-অভ্যুত্থান সেই দীর্ঘ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশ।

আবেগঘন বক্তব্যে রিজভী গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহীদদের স্মৃতি কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ নয়; তাদের আত্মত্যাগ ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রসমাজকে সব সময় সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গণ-অভ্যুত্থানে নিহত হাজারো ছাত্র-জনতা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ নেতা-কর্মী ও সমর্থকের স্মরণে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রাকিবুল ইসলাম জানান, প্রতিবছরই এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল ভবিষ্যতেও ভূমিকা রাখবে।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান বলেন, গণ-অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। দীর্ঘদিনের নির্যাতনের পরও দেশের স্বার্থে সংগঠনটি কখনো আপস করেনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, জুলাই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও সুশাসনের ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিই প্রতিষ্ঠা করতে হবে।

আমার বার্তা /জেএইচ

এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর

৫ আগস্ট জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

  ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট গণভবনে প্রতিষ্ঠিত জুলাই

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয় বলে মন্তব্য করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে

সরকারি দল-বিরোধী দল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

দেশের ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

বংশী নদীর জায়গা দখলের প্রতিবাদে নোঙর বাংলাদেশ ও এলাকাবাসীর মানববন্ধন

এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে