ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১৮:৪৮

গ্রুপ পর্বে ফ্রান্স অপ্রতিরোধ্য। তিন ম্যাচে তিনটিতেই জয়লাভ করা ফরাসিরা গ্রুপসেরা হয়েই ওঠে দ্বিতীয় রাউন্ডে। আর রাউন্ড অব ৩২-এর খেলাতেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আপাত দৃষ্টিতে সকল ফুটবলবোদ্ধাদের কাছে ফ্রান্সই এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম সেরা দাবিদার।

তবে মরুর বুকের কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্সের সামনে এবার উত্তর আমেরিকার মাটিতে মুকুট পুনরুদ্ধারের মিশনটা মোটেও সহজ হবে না। সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরতে হলে নক-আউটের প্রতিটি ধাপে বিশ্বফুটবলের বেশ কিছু পরাশক্তিকে টপকাতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের।

নক-আউটের প্রথম দুই পরীক্ষা (শেষ ৩২ ও শেষ ১৬)

গ্রুপ পর্বের বাধা অনায়াসে পার করেছে ফ্রান্স। শেষ ৩২- লড়াইয়েও সুইডেনকে ৩-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এবার লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। বর্তমান খেলার ধরন ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই যাত্রাতেও সহজে উতরে যাবে বলে মনে করছেন অনেকে। কেননা কোয়ার্টার ফাইনালে উঠতে ফ্রান্স মুখোমুখি হবে প্যারাগুয়ের। জার্মানিকে বিদায় করা দলটিকে অনায়াসে হারাবেন কিলিয়ান এমবাপেরা।

অপ্টা সুপার কম্পিউটার বলছে, এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৮৫.৫৪ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের জেতার সম্ভাবনা কেবল ১৪.৪৬ শতাংশ।

কোয়ার্টার ফাইনালে কিছুটা বেগ পেতে হবে ফ্রান্সকে। কেননা কানাডাকে হারিয়ে সেরা আটে উঠার সম্ভাবনা রয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়া আফ্রিকার এই দলটি এবার আরও বেশি সুসংগঠিত। তবে সুপার কম্পিউটার বলছে জিতবে ফরাসিরাই।

সেমিফাইনালের অগ্নিপরীক্ষা: স্পেন কিংবা পর্তুগালের মুখোমুখি?

ফ্রান্স যদি তাদের অপ্রতিরোধ্য গতি বজায় রেখে সেমিফাইনালে পা রাখতে পারে, তবে সেখানে অপেক্ষা করছে টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াইয়ের। ব্র্যাকেটের সমীকরণ অনুযায়ী, শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে দারুণ ছন্দে থাকা স্পেন। স্পেন কোনো কারণে হেরে গেলে সুযোগ থাকবে রোনালদোর পর্তুগালের। সম্ভাব্য এই দুই দলের একটির বিপক্ষেই জিততে হবে দেশমের শিষ্যদের। তবে প্রতিপক্ষ যেই আসুক না কেন, সুপার কম্পিউটার বলছে জিতবে ফ্রান্স।

ফাইনালের মহাদ্বৈরথ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাকি পাঁচবারের শিরোপা জয়ী?

সব বাধা পেরিয়ে ফ্রান্স যদি ফাইনালে পৌঁছায়, তবে ট্রফি ছোঁয়ার শেষ ম্যাচে তাদের লড়তে হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা কিংবা শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে। বিশেষ করে লিওনেল মেসির আর্জেন্টিনা যদি অন্য প্রান্ত থেকে ফাইনালে আসে, তবে তা হবে কাতার বিশ্বকাপের ফাইনালের এক চরম প্রতিশোধের মঞ্চ। যেহেতু সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই ম্যাচে সেলেসাওরা জিতলেও জিততে পারে। সেক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হতে হবে ফ্রান্সের।

আমার বার্তা/এমই

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ভিএআরে জার্মানির গোল বাতিলের সিদ্ধান্তটি সঠিক ছিল বলে জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারলেও আত্মবিশ্বাসী সিমন্স

হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ের মানসিকতাও দেখাতে পারেনি বাংলাদেশ। মাত্র আড়াই দিনের মাথায় ইনিংস এবং

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

২০২৫ সালে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের টানাপোড়েনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট কমাতে নতুন রূপরেখা জানলেন প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করব, তবে নিলে অপরাধ নয়: জামায়াত আমির

আইন সাংবাদিকতায় নৈতিকতা ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয় হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ডেঙ্গু প্রতিরোধে অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রতীকী মূল্যে জলিল টেক্সটাইলের ৫৪.৯৯ একর জমি পাচ্ছে সেনাবাহিনী

কাতারে শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলা

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব

কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন

ভিএআরে জার্মানির বিতর্কিত গোল বাতিল নিয়ে ব্যাখ্যা দিল ফিফা

তথ্যপ্রযুক্তি, পর্যটন ও ই-কমার্সে নতুন সম্ভাবনার নাম ‘অতিথি ডট কম’

ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়

২৫-৩৫ হাজার টাকা নিয়েও হয়নি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ, প্রশ্নের মুখে আয়োজকরা

চাঁদপুরে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

মনোবল দুর্বল করতে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বানোয়াট সংবাদ ছড়ানো হচ্ছে