ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

আনিছ মাহমুদ লিমন :
১৫ আগস্ট ২০২৬, ১৫:২৯

রাজধানী চিন মৈত্রী সম্মেলন কক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। দিনব্যাপী এই আয়োজনে ছিল সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো, র‍্যাফেল ড্র এবং ইউনিটি গ্রুপের অগ্রযাত্রা নিয়ে বিশেষ ভিডিও প্রদর্শনী। অনুষ্ঠানে অংশ নেন ইউনিটি গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী, অ্যাচিভার ও অতিথিরা।

উৎসবমুখর পরিবেশে শুরু হয় ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিটি গ্রুপের ইভেন্ট কনভেনিয়র ও পরিচালক—সেলস অ্যান্ড মার্কেটিং ওমর ফারুক রনি।

পরে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পরিচালক—ফাইন্যান্স এইচ.এম. ফারিদ উদ্দিন এবং ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।

ভিজ্যুয়াল: অতিথিদের বক্তব্য, দর্শকদের করতালি, লেজার শো, ডিরেক্টর ক্রেস্ট প্রদান।

অনুষ্ঠানে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় রাইজিং স্টার, এলিট স্টার ও গ্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড। এছাড়া ইউনিটি গ্রুপের কার্যক্রম ও অগ্রযাত্রা নিয়ে প্রদর্শন করা হয় বিশেষ ভিডিও ডকুমেন্টারি।

ছিল শিশুদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনাও। সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।

সকালের পর্বে মেন্টর মিতু একাডেমির প্রতিষ্ঠাতা রেবেকা খাতুন মিতু এবং সন্ধ্যার পর্বে Skills Rider-এর প্রতিষ্ঠাতা ও বিজনেস কনসালট্যান্ট মো. রাশেদুল ইসলাম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

ভিজ্যুয়াল: র‍্যাফেল ড্র, পুরস্কার প্রদান, বিজয়ীদের উচ্ছ্বাস।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। এতে বিজয়ীদের মধ্যে রেফ্রিজারেটর, ১ দশমিক ৫ টন এয়ার কন্ডিশনার ও স্কুটি পুরস্কার দেওয়া হয়।

এছাড়া Car Achiever হিসেবে সম্মাননা পান ইউনিটি ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান সুমন।

ভিজ্যুয়াল: চেয়ারম্যানের বক্তব্য, অতিথিদের গ্রুপ ছবি, সমাপনী দৃশ্য।

দিনব্যাপী এই আয়োজনে সাফল্য উদযাপনের পাশাপাশি কর্মীদের আরও উৎসাহিত করার বার্তা উঠে আসে। অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দেন ইউনিটি গ্রুপের চেয়ারম্যান মো. রিয়াজুল করিম জুয়েল। আনন্দ-উচ্ছ্বাস আর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ইউনিটি গ্র্যান্ড বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬।

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। গোডাউনের সরু

সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় অবস্থিত সিঙ্গাপুর প্রজাতন্ত্রের হাই কমিশন, অ্যালায়েন্স ফ্রঁসেজ ডি

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী: ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান