ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১০:৩৭

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামি করা হয় অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। এ ঘটনায় হাসিবুর রহমান গ্রেপ্তার আছেন বলেও পুলিশ জানায়।

রোববার (১৬ আগস্ট) সকালে ডিএমপির ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা গতকাল বাদী হয়ে একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে অভিনেত্রীর প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে পাঠিয়েছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

এর আগে পুলিশ জানায়, গতকাল শনিবার প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। শনিবার ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাঁটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। জানা গেছে, মডেলিংয়ের পাশাপাশি বেশকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য।

মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

মারা গেছেন মডেল ও অভিনেত্রী রিধিকা রিধি। পরিবার থেকে জানানো হয়েছে, আজ শনিবার (১৫ আগস্ট)

সংস্কৃতি প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শিল্পকলায় পদ্মাপাড়ের শিল্পীদের মিলনমেলা

নানা ব্যস্ততাকে কাটিয়ে একই ছাদের নিচে এক হয়ে উঠেছিল পদ্মাপাড়ের জেলা রাজবাড়ীর একঝাঁক কৃতিসন্তান তথা

শিমু-তটিনীর ‘ফিরে আসার গল্প’ মুক্তি কবে, জানালেন নির্মাতা রাজ

বাংলা ধারাবাহিকের জগতে অনেকদিন পর দর্শকদের আলাদা করে মাতিয়ে রেখেছিল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান