ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১৫:২১

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা বলেছেন। আমরা একধরনের সমস্যার মধ্যে আছি। আমাকে স্বীকার করতেই হবে যে, এটাও অতীত থেকে পাওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে কোনো কিছুই ছয় মাসের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এক বছরের মধ্যেও কোনো সমাধান সম্ভব নয়। এর জন্য সর্বনিম্ন দুই বছর সময় লাগবে, সর্বনিম্ন। আমরা বিদ্যুৎ ও গ্যাসের এই সমস্যা নিয়ে লড়াই করছি।’

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস ছাড়া অর্থনীতি আসলেই সামনে এগিয়ে যেতে পারে না উল্লেখ করে আমির খসরু বলেন, ‘তবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমরা দ্রুততম সময়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করছি। এ বিষয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করছি না। গ্যাসের ক্ষেত্রে ভাসমান এলএনজি টার্মিনাল, অনশোর (স্থলভাগ) স্টোরেজ সুবিধা- সব বিষয় চূড়ান্ত করা হচ্ছে। যা আপনারা আগামী কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।’

বিদ্যুৎ খাতে প্রচুর উৎপাদন হলেও সঞ্চালন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের কাছে যে পরিসংখ্যান আসছে, বাস্তবে তা তার চেয়েও অনেক কম। তাই বিদ্যুৎ উৎপাদন এবং পাওয়ার মিক্স বা এনার্জি মিক্স এমন একটি বিষয়, যা নীতির জায়গা থেকে আমরা চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছি। আমাদের নবায়নযোগ্য জ্বালানি থাকবে, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থাকবে। কয়লা এমন একটি সম্পদ, যা আমাদের রয়েছে। আমরা কয়লাভিত্তিক বিষয়টিও খতিয়ে দেখছি। তাই জ্বালানির একটি সমন্বিত মিশ্রণ নিয়ে আমরা এগোচ্ছি এবং এই সংমিশ্রণটি মোটামুটিভাবে নির্ধারণ করে ফেলেছি। আশা করি, যথাসময়ে আমরা বিদ্যুৎ ও গ্যাস খাতে একটি বড় পরিবর্তন দেখতে পাবো।

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফ‌রের আগে অনুকূল পরিবেশ তৈ‌রির তা‌গিদ দি‌য়ে‌ছে বাংলা‌দেশ। ঢাকার চাওয়া, মানবতাবিরোধী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান