ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জে নেতাকর্মীদের ঢল

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৬, ১১:১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখার আশায় কাকডাকা ভোর থেকেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় সড়কের দুই পাশে জড়ো হতে শুরু করেন নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউবা দলবেঁধে। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের ঢল নামে। সকাল হওয়ার আগেই নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ রাস্তার পাশে অবস্থান নেন। প্রিয় নেতাকে কাছ থেকে একনজর দেখার প্রত্যাশায় তাদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার সুযোগের অপেক্ষায় রয়েছেন। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সড়কের পাশে অবস্থান নেন।

অপেক্ষমাণ রাসেল মিয়া নামে একজন বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভোরে বাড়ি থেকে বের হয়েছি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তাকে দেখতে পারলেই আমাদের অপেক্ষা সার্থক হবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। যানচলাচল ও মানুষের অবস্থান নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সড়কের দুই পাশে অপেক্ষমাণ মানুষের প্রত্যাশা—দূর থেকে হলেও একবার প্রিয় নেতাকে চোখের দেখা পাওয়া।

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় ধস

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তাকে (ডিএফও) ফোন করে ২৪ ঘণ্টার মধ্যে সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা

জয়পুরহাটে চোর সন্দেহে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে বাদশা (২৭) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা, আলোচনায় একাধিক নাম

গ্যাসের চাপ বাড়ায় চালু হচ্ছে কারখানা, তবে শঙ্কা কাটেনি

ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে: নৌপরিবহনমন্ত্রী

যুদ্ধের চাপে সংকটে ইরানের অর্থনীতি, দিশেহারা সাধারণ মানুষ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১০১: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জ কর্মকর্তাকে ট্রান্সফার করবেন: ডিএফওকে মন্ত্রীর ফোন

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বংশালে হেলমেট গোডাউনে আগুন: সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

ইফুটবল টপআপ সেবা চালু করেছে টার্গেট আইটি

আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না: মিয়া গোলাম পরওয়ার

ভয়াবহ ডেভিয়েশনে ইঞ্জিনিয়ার কামালের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ 

‘অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে’

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য

ফ্যাসিস্ট সরকার বিদ্যুতে চুরির ভান্ডার তৈরি করেছিল: প্রতিমন্ত্রী আজাদ

অস্ট্রেলিয়ায় শান্তদের ঐতিহাসিক জয়ে ক্রীড়ামন্ত্রী ও বাফুফের অভিনন্দন

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি

তুরস্ক-সৌদি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে: এরদোয়ান