ই-পেপার শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
০৯ এপ্রিল ২০২৬, ১৬:৪৭

সরকারের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে কুচিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধুপুরের কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ওই খাল খননের উদ্বোধন করা হয়।

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-৩০ মেয়াদে ৬৪ জেলায় প্রায় সাত হাজার কিলোমিটার খাল খনন, পুণঃখনন, সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে প্রায় ১৫ শ’ কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়ার কুচিয়া খাল খননের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো: আকতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো: জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপলো কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ তালুকদার, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল খননের ফলে এলাকার আরো বেশি কৃষিজমি চাষাবাদের আওতায় আসবে, প্রচুর মাছের যোগান আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

আমার বার্তা/মো. নাজমুল হক/এমই

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি আহমেদ প্রাইভেট হাসপাতালে রাকিবা (২০) প্রসূতী মৃত্যুর ঘটনা টি শালিসি সভায় ১১

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার জন্য টাকা না পেয়ে ধারালো বটি হাতে নিজের মাকে

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে শুভ বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম