ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

‘আসল চুক্তি’ না মানলে ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯

ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আসল চুক্তি’ পুরোপুরি মেনে না চলা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী তাদের অবস্থানে অনড় থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো কারণে এই চুক্তি লঙ্ঘিত হয়, তবে এমন ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নেওয়া হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি এই হুমকি দেন। তিনি জানান, ইরানের চারপাশে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং সামরিক সরঞ্জামসহ সকল সদস্যকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, শত্রুপক্ষ ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের সকল জাহাজ, বিমান এবং সামরিক সদস্য প্রয়োজনীয় অতিরিক্ত গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রসহ ইরানে এবং এর আশেপাশে অবস্থান করবে। ইতোমধ্যে যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুকে নিশ্চিহ্ন করতে তারা সেখানে ততক্ষণ থাকবে, যতক্ষণ না আমাদের মধ্যে হওয়া ‘আসল চুক্তি’ পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে।

চুক্তি লঙ্ঘনের পরিণাম সম্পর্কে সতর্ক করে তিনি আরও যোগ করেন, “যদি কোনো কারণে চুক্তিটি পালন করা না হয়—যদিও এমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম—তবে ‘যুদ্ধ’ শুরু হবে। সেই লড়াই হবে এযাবতকালের দেখা যেকোনো যুদ্ধের চেয়ে বিশাল, উন্নত এবং শক্তিশালী।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট দাবি করেন, অনেক আগেই একটি সমঝোতা হয়েছে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখা হবে। তিনি একে ‘আসল চুক্তি’ হিসেবে অভিহিত করে বলেন, বিরোধী পক্ষ থেকে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলেও এটাই আসল সত্য।

সবশেষে নিজের বাহিনীর মনোবল চাঙ্গা করতে ট্রাম্প লেখেন, আমাদের মহান সামরিক বাহিনী বর্তমানে রসদ সংগ্রহ করছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা মূলত তাদের পরবর্তী বিজয়ের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। আমেরিকা ফিরে এসেছে!

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সরাসরি যুদ্ধের হুমকি ইরানকে এক চরম চাপের মুখে ফেলেছে। - সূত্র: বিবিসি

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাংকার থেকে ব্যারেল প্রতি এক ডলার করে শুল্ক আদায়ের

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

পশ্চিমবঙ্গে ভোট প্রচারণায় আবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম