ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতি লঙ্ঘন: ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১০:৩২

লেবাননে ইসরায়েলি হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পর প্রথমে প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করছে না। এর আগে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালিতে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল বলে জানা যায়।

আইআরজিসি দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা। তাদের ভাষ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পও এই বাস্তবতা মেনে নিয়েছেন।

আইআরজিসি জানায়, দিনের শুরুতে ইরানের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজ এবং চীনের একটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে। তবে এরপর আর কোনো জাহাজ চলাচল করেনি।

এদিন লেবাননে ইসরায়েলের বড় আকারের হামলার কয়েক মিনিটের মধ্যেই সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি রাত ১০টার দিকে প্রণালি অতিক্রম করার কথা ছিল এমন একটি জাহাজও মাঝপথ থেকে ফিরে যায়।

এর আগে, লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

তবে হোয়াইট হাউজ বলেছে, লেবাননের পরিস্থিতি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অংশ নয়।

বুধবার লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব চালায় ইসরায়েল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।

এসব হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের সিভিল ডিফেন্স। -- সূত্র: সিএনএন, আল-জাজিরা

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি তেলবাহী ট্যাংকার থেকে ব্যারেল প্রতি এক ডলার করে শুল্ক আদায়ের

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও গতকাল লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে দুইশরও বেশি

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ

নজরুল, এনআরসি ও ভোটার তালিকা-এক মঞ্চে বিজেপিকে ঘিরে বার্তা মমতার

পশ্চিমবঙ্গে ভোট প্রচারণায় আবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৯
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম