ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১১:০১

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে অনেক ব্যবহারকারী এখন আর সরাসরি ওয়েবসাইটে ঢুকছেন না। এতে করে অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিজনেস সফটওয়্যার প্রদানকারী প্রতিষ্ঠান হাবস্পট-এর অভিজ্ঞতাই তার একটি উদাহরণ। গত এক বছরে তাদের ওয়েবসাইটে ভিজিট কমেছে প্রায় ১৪ কোটি। প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা কিপ বডনার বলছেন, আগে মানুষ তথ্য খুঁজতে সার্চ ইঞ্জিনে গিয়ে একের পর এক লিংক ঘাঁটতেন। এখন এআই টুলই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় উত্তর দিয়ে দিচ্ছে। ফলে ব্যবহারকারীরা আর ওয়েবসাইটে ক্লিক করছেন না।

বিশেষজ্ঞদের মতে, সার্চ ইঞ্জিনগুলোও এখন তাদের ফলাফলে এআই-ভিত্তিক সারাংশ যুক্ত করছে। এতে ব্যবহারকারী সরাসরি উত্তর পেয়ে যান, আলাদা করে কোনো সাইটে প্রবেশের প্রয়োজন হয় না। এর ফলে ক্লিক-থ্রু রেট ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে।

এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন নতুন কৌশল গ্রহণ করছে। ‘আনসার ইঞ্জিন অপটিমাইজেশন’ (এইও) বা ‘জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন’ (জিইও) নামে পরিচিত এই পদ্ধতির লক্ষ্য হলো এআই টুলের উত্তরে নিজেদের তথ্য তুলে ধরা। এটি মূলত প্রচলিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)-এর পরবর্তী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এআই সার্চের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো প্রশ্নের ধরনে পরিবর্তন। আগে যেখানে ব্যবহারকারীরা ৪-৬টি শব্দ দিয়ে সার্চ করতেন এখন এআই-তে তারা ৪০-৬০ শব্দের বিস্তারিত প্রশ্ন করছেন। ফলে কনটেন্টকেও সেই অনুযায়ী সাজাতে হচ্ছে।

এই পরিস্থিতিতে হাবস্পট তাদের কনটেন্ট কাঠামো বদলে ফেলেছে। দীর্ঘ নিবন্ধের পরিবর্তে ছোট ছোট তথ্যভিত্তিক অংশ তৈরি করা হচ্ছে। যাতে এআই সহজে সেগুলো তুলে নিতে পারে। বর্তমানে প্রতিষ্ঠানটির মোট ভিজিটরের ৭ থেকে ১২ শতাংশ আসছে সরাসরি এআই প্ল্যাটফর্ম থেকে।

শুধু প্রযুক্তি প্রতিষ্ঠান নয়, অন্যান্য ব্যবসাও নতুন এই বাস্তবতায় নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে স্পাইস কিচেন নামের একটি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে মসলা বাণিজ্যের ইতিহাস নিয়ে বিশেষ কনটেন্ট তৈরি করছে। এর মাধ্যমে তারা এআই সার্চে নিজেদের প্রাসঙ্গিকতা বাড়াতে চায়।

ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, এখন শুধু পণ্য বিক্রির পেজ নয় বরং তথ্যভিত্তিক গাইড ও গবেষণাধর্মী কনটেন্ট তৈরি করা জরুরি। এতে করে ক্রেতারা সিদ্ধান্ত নেওয়ার আগেই ব্র্যান্ডের সঙ্গে পরিচিত হতে পারেন।

বিশেষজ্ঞরা আরও বলছেন, এআই যুগে কনটেন্ট হতে হবে সংক্ষিপ্ত, স্পষ্ট এবং তথ্যসমৃদ্ধ। পাশাপাশি বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রয়োজন মানসম্মত রেফারেন্স, লেখকের পরিচিতি এবং নির্ভরযোগ্য লিংক।

সব মিলিয়ে, এআই-নির্ভর সার্চ প্রযুক্তি অনলাইন ব্যবসার ধরণ আমূল বদলে দিচ্ছে। ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিষ্ঠানগুলোকে এই নতুন বাস্তবতায় দ্রুত খাপ খাইয়ে নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩

টেলিকম স্থাপনায় অগ্রাধিকার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান

দেশের টেলিকম অবকাঠামোর নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ ও স্থায়ী বিদ্যুৎ

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা

ক্যামেরা বাম্প ছাড়াই এলো গুগলের নতুন ফোন পিক্সেল ১০এ

  স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় স্বাভাবিক বিষয়। তবে সেই ধারা ভেঙে নতুন চমক দেখিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির রুবেল জয়ী

বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

জামুকা সংশোধনে বিল পাস: জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

হরমুজ পারাপারে তেলের ট্যাঙ্কারে ব্যারেল প্রতি ১ ডলার টোল নেবে ইরান

সংসদে বিচারক নিয়োগ-মানবাধিকার কমিশনসহ ২৩ বিল পাস

নবীনগরে আহমেদ হাসপাতালে  মৃত্যুর ঘটনায় ১১ লাখে সমাধান

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ব্যাংক লেনদেনে কর আরোপের চিন্তা করছে সরকার: এনবিআর চেয়ারম্যান

আল্লাহ ভালো জানেন একাত্তরে কার কী ভূমিকা ছিল: জামায়াত আমির

চট্টগ্রামে মাকে মারধরের ভিডিও ভাইরাল, অভিযুক্ত ছেলে আটক

ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের কখনো ছেড়ে যাবে না

ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার করতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জাপানি কর্মকর্তার সঙ্গে সিটিটিসি প্রধানের বৈঠক

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

শিশু রাতুল ও পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

গণবিরোধী বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ

২৬ দিনে হাম-উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২ হাজার ২৪১

হরমুজ প্রণালি বন্ধ ও যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম