ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

আমার বার্তা অনলাইন:
২৮ এপ্রিল ২০২৬, ১৭:৫৮

মিয়ানমারে সিমেন্ট পাচার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক বাসিন্দা। তার মোবাইল ফোনে কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণও মিলেছে। কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে মূলহোতাসহ ১৪ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়।

আটক বোটের মাঝি চাঁন মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে এই চক্রের অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহকে (৪০) আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি মিয়ানমারে অবস্থানকারী এক সহযোগীর মাধ্যমে পণ্যের চাহিদা নিয়ে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার অসাধু বোট মালিকদের সহায়তায় এসব পণ্য মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচার করতেন।

তিনি আরও জানান, পাচারের বিনিময়ে মাঝে মধ্যে মাদক, বিদেশি সিগারেটসহ অন্যান্য নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টাও করা হতো। আটক ব্যক্তির মোবাইল ফোন পর্যালোচনায় কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এ অভিযানে পাচার চক্রের অন্যতম মূলহোতাকে আটক করা সম্ভব হয়েছে বলে জানায় কোস্ট গার্ড। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগ

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিজাম হাওলাদার (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গত

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানের ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো, মনিরুজ্জামান বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শনকালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আন্তরিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী