ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১০:০২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় বগাইল টোল প্লাজার প্রায় ৫০০ গজ পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ও ট্রাকচালক ইউসুফ মিয়া (৫০) এবং তার সহকারী একই গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব হোসেন (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৩-৬৪০২ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক ঢাকার দিক থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়ের বামনকান্দা এলাকায় পৌঁছালে ট্রাকটির পেছনের একটি চাকা ফেটে যায়। চালক ও সহকারী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাশে থামিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন।

এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী অজ্ঞাত একটি দ্রুতগতির বাহন তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক ইউসুফ ও সহকারী ইয়াকুবের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহদাত হোসেন জানান, ভোররাতে চাকা নষ্ট হওয়ায় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে মেরামত করছিলেন। কোনো একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত পণ্যবাহী ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানের চাপায় মা ও

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন সরদার (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার পর তাঁর

চট্টগ্রামে সাড়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে

বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত, আটক ২

বরিশালে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

টানা দুদিন কমলো সোনার দাম, ভরি ২৩৮১২১ টাকা

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

ভারতের 'ভোজশালা'কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী

উপায় ও ইউসিবি ইনভেস্টমেন্টের মধ্যে কর্পোরেট পেআউট সল্যুশন চালুতে চুক্তি

পদ্মা ব্যারাজকে স্বাগত জানাই, তবে তিস্তার বিনিময়ে নয়: জামায়াত আমির

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

জাবিতে ধর্ষণচেষ্টা: আসল ছবি আড়ালে, এআই ছবি ছড়ানো নিয়ে উদ্বেগ

লিভারপুলকে শঙ্কায় ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরাইল

১৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে গুরুত্বপূর্ণ সংস্কার করা যায়নি: সালেহউদ্দিন

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব