ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ০৯:৫৮
আপডেট  : ১৬ মে ২০২৬, ০৯:৫৯

জাতিসংঘ সাধারণ পরিষদ নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও জোরালো আশ্বাস দিয়েছে লাতিন আমেরিকার এই পরাশক্তি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার পালাসিও দো প্লানালতোতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম বৈঠকে তার দেশের এই অবস্থানের কথা তুলে ধরেন।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বাংলাদেশ ইউরোপের দেশ সাইপ্রাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। ব্রাজিলের পাশাপাশি এই নির্বাচনে আলজেরিয়াও বাংলাদেশকে সমর্থন জানিয়েছে।

বৈঠকে সেলসো আমোরিম দুই দেশের মধ্যে সরাসরি উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সমন্বয় গভীর করতে একটি নিয়মিত প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক বোঝাপড়া অত্যন্ত জরুরি। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সহযোগিতা ও দীর্ঘমেয়াদি নীতিগত সমন্বয় আরও সুদৃঢ় হবে।

উপদেষ্টা আমোরিম বলেন, জাতিসংঘে বাংলাদেশের প্রতি ব্রাজিলের এই সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় দেশটির নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ব্রাজিলের এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্ব যখন যুদ্ধ, বৈষম্য ও জলবায়ু সংকটের মুখোমুখি, তখন জাতিসংঘকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করা জরুরি।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের বাণিজ্য প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে এই সম্পর্ককে আরও বাড়াতে সরাসরি শিপিং ব্যবস্থা চালু এবং তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা।

আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে ‘সমতা, মর্যাদা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততা’র ভিত্তিতে। বর্তমান সরকার কোনো নতজানু নীতিতে বিশ্বাস করে না। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে আগ্রহী বলে জানান তিনি।

বৈঠকে ব্রিকসের সদস্যপদ পাওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হলে সেলসো আমোরিম জানান, তিনি বিষয়টি প্রেসিডেন্ট লুলার সঙ্গে আলোচনা করবেন এবং বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এছাড়া বাংলাদেশে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি শাখা স্থাপনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

সাবেক মন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুন্সীগঞ্জ-২

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে গুরুত্বপূর্ণ সংস্কার করা যায়নি: সালেহউদ্দিন

রাজনৈতিক ম্যান্ডেট ও পর্যাপ্ত ক্ষমতার অভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন সম্ভব হয়নি

বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত কর‌লেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি

রাতেই দায়িত্ব বুঝিয়ে দিয়ে অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

অবসরে গে‌ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

টানা দুদিন কমলো সোনার দাম, ভরি ২৩৮১২১ টাকা

বিশ্বকাপের আগে ফ্রান্সের ফুটবলারকে পেয়ে শক্তি বাড়াল মরক্কো

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

ভারতের 'ভোজশালা'কে মসজিদ নয়, মন্দির স্বীকৃতি মধ্যপ্রদেশ হাইকোর্টের

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরা করে নদী-ডোবায় ফেলেছেন স্ত্রী

উপায় ও ইউসিবি ইনভেস্টমেন্টের মধ্যে কর্পোরেট পেআউট সল্যুশন চালুতে চুক্তি

পদ্মা ব্যারাজকে স্বাগত জানাই, তবে তিস্তার বিনিময়ে নয়: জামায়াত আমির

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

জাবিতে ধর্ষণচেষ্টা: আসল ছবি আড়ালে, এআই ছবি ছড়ানো নিয়ে উদ্বেগ

লিভারপুলকে শঙ্কায় ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল অ্যাস্টন ভিলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের টেস্ট অভিষেক

এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় একটি ট্রাকের চালক ও সহকারী নিহত

ঢাকার বায়ু আজ ‘সহনীয়’ পর্যায়ে, দূষণের শীর্ষে লাহোর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল লেবানন-ইসরাইল

১৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে গুরুত্বপূর্ণ সংস্কার করা যায়নি: সালেহউদ্দিন

হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ফের যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব